প্রতীকী ছবি
সারাদেশ

বিশেষ বরাদ্দের সার কালোবাজারে বিক্রি

শওকত জামান, জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশেষ বরাদ্দের ৫ হাজার মেট্রিক টন সার কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে ডিলার সিন্ডিকেটের বিরুদ্ধে। বিশেষ বরাদ্দের ইউরিয়া ও নন- ইউরিয়া সার সিন্ডিকেটের মাধ্যমে কালোবাজারে বিক্রির ঘটনায় সাধারণ ডিলারদের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : উপজেলা আ’লীগের কমিটি থেকে বাদ ডা. মুরাদ

অভিযোগ উঠেছে, ২০২৩-২৪ অর্থ বছরে জামালপুর জেলার ডিলারদের চাহিদা অনুযায়ী ইউরিয়া ও নন-ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয় ২১৮ জন ডিলারের মাঝে। চাহিদা মোতাবেক এসব সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। জেলায় কোন চাহিদা না থাকলেও চলতি বছরের মার্চ মাসের জন্য জামালপুর জেলায় বিশেষ বরাদ্দ দেওয়া হয় ৫ হাজার মেট্রিক টন ইউরিয়া ও নন-ইউরিয়া সার।

তালিকাভুক্ত ডিলারদের মাঝে বিশেষ বরাদ্দের ইউরিয়া ও নন-ইউরিয়া সার বন্টনের কথা থাকলেও বন্টন করা হয় সিন্ডিকেট প্রধান ফারুক চৌধুরী নির্ধারিত ৪৩ জন ডিলারের মাঝে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের কতিপয় কর্মকর্তা, সিন্ডিকেট প্রধান এবং প্রভাবশালী সার ডিলার মো. আলাল উদ্দিন ও মো. নজরুল ইসলামের যোগসাজসে গোপনে এসব সার কালোবাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : ভোলায় শেখ কামালের জন্মদিন উদযাপন

জানা গেছে, চলতি বছরের জুলাই-আগস্ট মাসের জন্যও জামালপুর জেলায় ২ হাজার ৫০০ মেট্রিক টন সার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। একই সিন্ডিকেট পূর্বের ন্যায় এবারও এসব সার তাদের নিদিষ্ট ডিলারের নামে বরাদ্দ নেওয়ার পায়তারা করছে।

জামালপুর সদরের বারুয়ামারী এলাকার সার ডিলার হিরন ট্রেডার্সের মালিক হিরন শেখ বলেন, ২০১৩ সালে তিনি সারের ডিলার হয়েছেন। ডিলার হবার পরপরই তিনি একবার বিশেষ বরাদ্দের সার পেয়েছিলেন। এরপর আর কোনদিনই বিশেষ বরাদ্দ সার পাননি। শুধুমাত্র সিন্ডিকেট সদস্যরাই এসব সার বরাদ্দ পান। এসব সার কোথায় যায় সেটাও কেউ জানে না।

অভিযুক্ত সার ডিলার মো. নজরুল ইসলাম বলেন, বিশেষ বরাদ্দের সার বন্টন করেছেন ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহামেদ চৌধুরী। কোন প্রশ্ন থাকলে ফারুক আহামেদ চৌধুরীকে জিগান, আমরা কিছু না।

আরও পড়ুন : পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সার ডিলার মো. আলাল উদ্দিন বলেন, বিশেষ বরাদ্দের সার সব ডিলাররা বরাদ্দ পান না। বিশেষ ডিলারের জন্যই বিশেষ বরাদ্দ দেওয়া হয়।

ফার্টিলাইজার এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি মোস্তাক আহমেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে ফারুক আহামেদ চৌধুরী ভালো বলতে পারবেন।

এ ব্যাপারে কথা বলতে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহামেদ চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া গেছে।

আরও পড়ুন : ভালো নেই ৩ প্রজন্মের অন্ধ পাঁচ বাউল শিল্পী

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, সার ও বীজ মনিটরিং কমিটির সভায় সিদ্ধান্ত নেবার পর বিশেষ বরাদ্দের সার বরাদ্দ দেয়া হয়।

নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ বলেন, বিষয়টি তার জানা নেই। কৃষি অফিসারের কাছে জেনে তারপরে তিনি জানাবেন বলে জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা