দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় মৎস্যজীবীর মৃত্যু
সারাদেশ

দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় মৎস্যজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন মৎস্যজীবী হানেফ জোয়ার্দ্দার (৪০)। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার জয়রামপুর গ্রামের কেটোপুলের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানেফ জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের ইদবারী জোয়ার্দ্দারের ছেলে। দীর্ঘদিন ধরে দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। পরে জমি কিনে ওই গ্রামেই বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেলযোগে উপজেলার জয়রামপুর বিলে মাছ ধরতে যাচ্ছিলেন হানেফ। কেটোপুলে রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭১৫ আপ কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

রেলওয়ে পুলিশফাঁড়ির উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

রাজশাহীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীতে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবকের ঝুলন্ত...

দীর্ঘ ৯ বছরের পথচলার আবেগঘন ম্মৃতিচারণ পলাশের

বাংলাদেশের নাট্যজগতে দীর্ঘ প্রায় এক দশক ধরে রাজত্ব করা এবং দর্শকদের হৃদয়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা