সারাদেশ

সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রাস্তা পাকা করার কাজে ব্যাপক অনিয়মের আশ্রয় গ্রহণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। গাইবান্ধা-কুড়িগ্রামের মানুষের প্রাণের দাবি হরিপুর-চিলমারী তিস্তা ব্রীজের সংযোগের জন্য ধর্মপুর পাঁচপীর ভায়া সুরুত আলীর মোড় পর্যন্ত রাস্তা সম্পসারণ ও পূর্ননির্মাণ কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে চলছে। প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ রযেছে ১৮৭ কোটি টাকা।

আরও পড়ুন : বাংলাদেশের জনগণই আমার মূল শক্তি

২০২২ সালের ১২ সেপ্টেম্বর কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে পড়ছে। রাস্তার বর্তমানে কার্পেটিং করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই কোথাও কোথাও রেজিং এ ইট না দিয়েই কাজ করছে। পূর্বে রাস্তায় ব্যবহৃত মাটি মিশ্রিত ইটের খোয়া বিভিন্ন স্থান থেকে তুলে আরেক স্থানে ব্যবহার করা হচ্ছে। কোথাও কোথাও নতুন করে রেজিং এ ইট দেয়ার ফলে এক থেকে দেড় ফুট পর্যন্ত রাস্তা উচু হয়, যা রোলিং না করে ও কার্পেটিং এর পূর্বে তেল ব্যবহার না করে নিম্ম মানের বিটুমিন ও পাথর দ্বারা কার্পেটিং করা হচ্ছে।

রাস্তা দেখাশোনার কাজে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী ও কার্য সহকারী উপস্থিত থাকলেও তারা দেখার স্বার্থে দেখে যাচ্ছে কিন্তু কোন বিষয়ে কিছু বলছে না। উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান বলেন, অতি দ্রুত চলমান কাজ পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা