সারাদেশ

কোটি টাকার স্বর্ণ লুট, পুলিশ পেল পাউডার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পুলিশের কথা বলে এক বাড়ি থেকে প্রায় ১৭ কোটি টাকার স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : একদিনে রেকর্ড ১৯ প্রাণহানি

টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বর্ণ গুলো সাগরে প্লাস্টিকের ড্রাম ভরা ভাসমান অবস্থায় উদ্ধার করে মোঃ জলিলের নৌকা। ঘটনাটি দুই দিন পর্যন্ত ধামাচাপা ছিল। বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার।

জিয়া উদ্দিন নামে এক জেলে জানান, মোঃ জলিলের নৌকা স্বর্ণ পাই সাগরে। সেগুলো কূলে এনে জলিলের বোনের বাড়িতে রাখে সেখান পুলিশের কথা বলে নিয়ে যায় দালাল গফুরের লোকজন। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ একটি ড্রাম উদ্ধার করে নৌকার ঘাট সংলগ্ন বেড়িবাঁধ থেকে। তবে পুলিশ কাউকে আটক করে নাই।

আরও পড়ুন : আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪

শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারেক মাহমুদ জানান, আমি গত শুক্রবার পরিত্যক্ত অবস্থায় একটি ড্রাম উদ্ধার করি। ড্রাম খুলে দেখলে পাউডার দেখতে পাই। আমি কোন স্বর্ণ উদ্ধার করতে পারেনি। এ পাউডার গুলো ঢাকায় পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। তার পর বিস্তারিত জানতে পারব। তবে এ ঘটনায় যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় জেলেরা বলেন, এরকম ঘটনা আমরা জীবনে দেখি নাই। এতো গুলো স্বর্ণ পুলিশ উদ্ধার করতে পারেনি কেন? জলিলের নৌকা স্বর্ণ ও আইস পাই সাগরে কিন্তু সেগুলো বোনের বাড়ি থেকে পুলিশের কথা বলে নিয়ে এসে লুটপাট করে বসে আছে দালাল গফুর ও নজির আহমদের সিন্ডিকেট। এরা এত বড় প্রভাবশালী তাদেরকে পুলিশ আটক করতেছে না।আমরা জানি এখানে কোন পাউডার জাতীয় কিছু ছিল না সব স্বর্ণ ছিল। তারা গত শুক্রবার রাতের অন্ধকারে লুটপাট করছে এগুলো। আমাদের দাবি এদেরকে আটক করলে সব স্বর্ণ পাওয়া যাবে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র বলেছে তত্ত্বাবধায়ক প্রয়োজন নেই

এ ঘটনায় যারা জড়িত তারা হলেন, দালাল গফুর, নজির আহমদ,করিম উল্লাহ (হরু), মেম্বারের ছেলে হেলাল উদ্দিন, মোঃ জলিল, এশাআদুললাহ, আবদুল্লাহ, আবুল কালাম,রহিম উল্লাহ প্রকাশ বদি আলম ও ঘাট পাহারাদার মান্নান।

শাহপরীরদ্বীপ আওয়ামী লীগের নেতা মোঃ একরাম বলেন, ১৭ কোটি টাকার স্বর্ণ কিভাবে পাউডার হয়ে গেল! আমি জানি এ স্বর্ণ গুলো যে দালাল গফুর আছে তার নেতৃত্বে গায়েব হয়ে গেছে। আরেকটি কথা শুক্রবার ১ টার দিকে নৌকার মালিক জলিলের বোনের বাড়ি থেকে নিয়ে যায় গফুরের লোকজন। ঠিক আধা ঘন্টা পর পুলিশ কিভাবে পাউডার পায়? এঘটনায় রহস্য উন্মোচন করতে হবে। নাইলে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

টেকনাফ মডেল থানার নবাগত ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আমি একদিন হয়ছে যোগদান করেছি। বিষয়টি কেউ আমাকে অবগত করে নাই। এ ঘটনাটি খতিয়ে দেখা হবে। যে জড়িত থাকুক না কেন ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা