ছবি: সংগৃহীত
সারাদেশ

ভূমি বিরোধ থেকে ফৌজদারি বিরোধ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, মামলা জট দেশের সামগ্রিক উন্নয়নের অন্তরায়। ভূমি বিরোধ থেকে অধিকাংশ ফৌজদারি বিরোধের উৎপত্তি। বিচারকালে অপ্রয়োজনীয় মন্তব্য পরিহার করে দেওয়ানী মামলা নিষ্পত্তিতে, আপনারা দৃঢ় ভূমিকা রাখবেন এটাই আমার আবেদন। কাঙ্ক্ষিত মাত্রায় দেওয়ানী বিরোধ নিষ্পত্তি না হলে মামলা জটে বিচার বিভাগ সংবিধান প্রতিশ্রুত ন্যায় বিচার প্রতিষ্ঠায় চ্যালেঞ্জের সম্মুখীন হবে।

আরও পড়ুন : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বুধবার (৫ জুলাই) বিকালে ৫ টার দিকে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১৭৮ বছর বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আইনজীবিদের উদ্দেশ্যে বলেন, আদালত বয়কটের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাববেন কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র না বিচার বিভাগ, আইনের শাসন না মানুষের মৌলিক অধিকার, বিচার বিভাগের ভাবমূর্তি না বিচার প্রার্থী সাধারণ জনগণ।

আরও পড়ুন : কোম্পানীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে জি

তিনি আরও বলেন, আইন তো মহাসমুদ্র। সবার পক্ষে সব আইন জানা সম্ভব নয়। সব আইনজীবীদের আমি অনুরোধ করবো, আপনার এমন একটি হৃদয় হোক যা কখনো শক্ত হয়না। এমন একটা মেজাজ থাকুক, যা কখনো ক্লান্ত হয়না। আপনার আচরণই আপনার স্থান ঠিক করে দিবে।

প্রিয় আইনজীবীবৃন্দ, আমাদের মনে রাখতে হবে, আদালতে যারা বিচার চাইতে আসে তারাও আমাদের মতো মানুষ। আমাদের সবার উচিত তাদের সাথে মানবিক আচরণ করা। মানবতা নিজের ভেতরটাকে ভালো করে দেয়। যে মানুষের মধ্যে মানবিক গুনাবলীর প্রকাশ যত বেশি, তিনি তত অনুকরণীয় অন্যদের কাছে। জীবনের অর্থই হলো মানবতার সেবা করা। আপনারা মানবতার কথা মনে রাখবেন। আর সব কিছু ভুলে গেলেও চলবে। মানুষের হৃদয়ে নিজেদের জায়গা করে নিবেন নিজেদের আলোকিত করবেন।

আরও পড়ুন : বঙ্গবন্ধু-জাতীয় ৪ নেতাসহ ৭ বীরশ্রেষ্ঠের ম্যুরাল উদ্ধোধন

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোলা’র সভাপতিত্বে ও অ্যাডভোকেট মজিবুর রহমানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্টের রেজিস্টার গোলাম রাব্বানী, জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আলম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরি, অ্যাডভোকেট আব্দুল মতিন (পিপি)।

এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ফয়েজুন্নেছা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমানসহ অন্যান্য বিচারক ও আইনজীবীরা। এর আগে প্রধান অতিথি আদালতে আসা বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নামক স্থানের উদ্বোধন করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা