সারাদেশ

আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মোস্তাকের মতবিনিময়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুর-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী খান মঈনুল ইসলাম মোস্তাক নির্বাচনী এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন।

আরও পড়ুন: হজের ফিরতি ফ্লাইট শুরু

তিনি কেন্দ্রীয় আ’লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডেরও সাবেক পরিচালক ছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের এক ঝাঁক মনোনয়ন প্রত্যাশী মাঠে নেমেছেন। এরই ধারাবাহিকতায় উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি গত তিন দিন ধরে এলাকায় প্রচারাভিযানে ব্যস্ত সময় পার করছেন। তিনি নির্বাচনী এলাকা বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন।

এ সময় তিনি নিজের জন্য দোয়া এবং আওয়ামী লীগের জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। সেই সাথে প্রচার-প্রচারনার সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র জনগণের সামনে তুলে ধরছেন।

নিজের প্রার্থীতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে খান মঈনুল ইসলাম মোস্তাক গণমাধ্যমকর্মীদের বলেন, ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবো। দল যদি মনোনয়ন দেয় তবে নির্বাচন করবো। আর না পেলে দল যাকে মনোনয়ন দেবে তার নির্বাচন করবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা