সারাদেশ

মুন্সীগঞ্জে ১০ গ্রামের মানুষের ভোগান্তি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের আধাঁরা ইউনিয়নের জাজিরা-মিনাবাজার সড়কটি তিনফুট গভীর গর্তে করে ঠিকাদারি প্রতিষ্ঠান ফেলে রেখেছে। বৃষ্টি হলে সড়কে জমছে পানি। চরম দুর্ভোগ স্বীকার করে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী, চালক, যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা। এদিকে এ সড়কে চলাচলরত লোকজন বলছেন, মরণ ফাঁদ!

আরও পড়ুন: তিন সিটির মেয়রের শপথ পাঠ

সরেজমিনে দেখা যায়, জাজিরা সেতুর দক্ষিণ পাশ দিয়ে এ সড়কটি চরাঞ্চলের মিনা বাজারের দিকে চলেগেছে। জাজিরা থেকে মিনা বাজারের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। এ রাস্তাটি মূল সড়ক থেকে ৩ ফুট গভীর নালা করে কেটে রাখা হয়েছে। এখনো সড়ক নির্মাণে বালু ভরাট করা হয়নি।

এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সদর উপজেলার আধারা ইউনিয়নের সড়কটি চরাঞ্চলের জাজিরা, কুঞ্জনগর, সৈয়দপুর, শিকদারকান্দি, বকচর, চর আবদুল্লা, সুমারঢালী কান্দি, চর্যকেন্দ্র (মান্দ্রাতলি) সহ ১০ গ্রামের ২০ হাজার মানুষের এক মাত্র যাতায়াতের পথ। সড়কটির দক্ষিণ দিকের শেষ প্রান্তে চরাঞ্চলের বিখ্যাত বাজার মিনাবাজার। গ্রামের মানুষ যাতায়াত। মিনাবাজার ও ১০ গ্রামের কয়েকশ দোকানের মালামাল, স্থানীয় কৃষকদের কৃষি পণ্য এ সড়ক দিয়ে মুন্সীগঞ্জ শহরে ও ঢাকায় পাঠানো হয়।

আরও পড়ুন: কমল কাঁচা মরিচের ঝাঁজ

বছর খানেক আগে সড়কটি ইট বিছানো ছিল। তবে সড়কের উন্নয়ন কাজের জন্য প্রায় ১০ মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠান তিন ফুট গভীর করে মাটি খনন করেন। এরপর থেকে কাজ ফেলে রেখেছে তারা। এদিকে খনন করা রাস্তায় আশে পাশের বাড়ির পানি এসে জমে হাটু সমান কাঁদা হয়েছে।

জাজিরা এলাকার লতিফ মিয়া বলেন, ঠিকাদার মাটি কেটে খাল বানিয়ে পালিয়েছে। বৃষ্টি এলেই কোমর সমান পানি জমেছে। রোদ উঠলে হাটু সমান কাঁদা হচ্ছে।এ রাস্তা দিয়ে অসুস্থ তো দূরে থাক সুস্থ মানুষ যাতায়াত করতে পারেনা। আক্ষেপ করে বলেন, সড়ক নয় আমাদের মরণ ফাঁদ এ সড়ক।

এ পথ দিয়ে নিয়মিত বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করেন মিনাবাজার গ্রামের বাসিন্দা রুমা বেগম। তিনি বলেন, জাজিরা থেকে মিনাবাজারের অটোরিকশা ভাড়া ২০ টাকা। রাস্তার অবস্থা খুব খারাপ। এই টুকু পথের জন্য এখন ১০০ টাকা ভাড়া দিতে হয় চালকদের।তাও আসতে চায়না। শুকনো মৌসুম গাড়ি চলছে। বৃষ্টির সময় তো গাড়ি একেবারেই বন্ধ থাকে।

আরও পড়ুন: চলতি মাসে বন্যার শঙ্কা

বালুর মাঠ গ্রামের মকবুল হোসেন বলেন, প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটছে। মাসখানেক আগে বিয়ের বর ও কনে সহ একটি অটোরিকশা গাড়ি উল্টে পড়ে যায়। তাদের অবস্থা খুব মারাত্মক ছিল। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে, এখান থেকে ঢাকায় পাঠানো হয়।

মুন্সীগঞ্জ সদর উপজেলা এলজিইডি অফিস সুত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ মে ৮ কোটি ১৯ লাখ ৬২২ টাকা ব্যয়ে সানটেক-জেএসএমসি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটি উপজেলার চরকেওয়ার ইউনিয়নের মুন্সিরহাট এলাকা থেকে শুরু করে আধারা ইউনিয়নের চিতলিয়া- মিনাবাজার হয়ে জাজিরা বালুর মাঠ পর্যন্ত ৭ কিলোমিটার সড়কের কাজ করবে। চলতি বছরের ২৩ নভেম্বর কাজের মেয়াদ শেষ হবে।

ইউনিয়নটির ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. কমর উদ্দিন কমল বলেন, ৯ থেকে ১০ মাস যাবত ঠিকাদার রাস্তাটির মাটি খুঁড়ে ফেলে রেখেছে।তারা রাস্তাটির কাজ নিয়ে অনেক গাফলতি করছে। আমিও এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি। মানুষের কতটা ভোগান্তি সেটা, আমিও খু্ব ভালো করে জানি।

আরও পড়ুন: আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি

আধারা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, রাস্তায় চলাচলের দুর্ভোগের কথা বলে শেষ করা যাবে না। মানুষ যে কি পরিমান ভোগান্তিতে আছে, যারা এই পথটা ব্যবহার করে তারা ছাডা আর কেউ বুঝবে না। ঠিকাদারী প্রতিষ্ঠান, এলজিইডিকে বারবার বলার পরেও কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

মুন্সীগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মোনায়েম সরকার বলেন, সড়কটির জাজিরা থেকে মিনা বাজার পর্যন্ত এখানে প্রায় দুই কিলোমিটার রয়েছে। ঈদ গেলো দুই এক দিনের মধ্যে কাজ শুরু হবে। আশা করছি মেয়াদের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান সানটেক এন্টার প্রাইজের জ্যেষ্ঠ প্রকৌশলী জুলফিকার হায়দার বলেন, জিনিসপত্রের দামের কারণে কাজে কিছুটা বিলম্ব হয়েছিলো। আগামী কয়েকদিনের মধ্যে আবারও কাজ শুরু হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা