সারাদেশ

ঠাকুরগাঁওয়ে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রুহিয়া থানা আওয়ামী লীগ।

আরও পড়ুন : হজ পালনে সৌদি গেলেন রাষ্ট্রপতি

এ উপলক্ষে শুক্রবার (২৩ জুন) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রুহিয়া থানা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় । এরপর দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে দলের নেতা-কর্মীরা ।থানার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী ও অঙ্গসংগঠনগুলো এতে অংশ নেয়।

পরে সকাল সাড়ে ৯ টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য ‌র‍্যালি বের করা হয় ।র‍্যালিটি রুহিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধে ৪৭৭ শিশু নিহত

থানা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ও আখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোমান বাদশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন,রুহিয়া থানা আ.লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, সহ-সভাপতি আব্দুল জব্বার মাষ্টার,যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মজিবর রহমান,সহ দপ্তর সম্পাদক গণেশ চন্দ্র সেন,১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, ঢোলার হাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়,ঢোলার হাট ইউনিয়ন আ.লীগের সভাপতি সীমান্ত কুমার নির্মল,২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আ.লীগের সভাপতি আশরাফুল ইসলাম,সেনুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি নোবেল কুমার সিং, রুহিয়া থানা মহিলা আ.লীগের সভাপতি অনিতা রাণী সেন, সাধারণ সম্পাদক হালিমা খাতুন, রুহিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু,রুহিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বাসারুল ইসলাম সোহেল,রুহিয়া থানা ছাত্রলীগের সভাপতি মোঃ হেলাল হোসেন ও সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ প্রমুখ ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা