সারাদেশ

রাতের আঁধারে ৩৫০টি কলাগাছ কর্তন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের ছটফটিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে রাতের আধারে ফের ৩৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: কৃষি উৎপাদন বাড়াতে হবে

রবিবার (১৮ জুন) গভীর রাতে দূর্বত্তরা কলাগাছ কর্তন করে। এর আগে গত বছরের ২১ ডিসেম্বর গভীর রাতে একই স্থানের কলাগাছ কেটে ফেলেছিল দূর্বত্তরা।

গত বছর কলাগাছ কর্তনের পর পূণরায় ঐ জমিতে আবারো রোপণ করেছিলো ভূক্তভোগী কৃষক এসহাক বেপারী। কিন্তু পূনরায় রাতের আধারে কলাগাছগুলো কেটে ফেলার ঘটনা ঘটেছে।

কৃষক মো. এসহাক বেপারী বাদী হয়ে এ ব্যাপারে সোমবার (১৯জুন) দুপুরে টঙ্গীবাড়ি থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।

আরও পড়ুন: ২৮টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বেতকা ছটফটিয়া গ্রামের এসহাক বেপারীর জমিতে কেটে ফেলে রাখা হয়েছে কলাগাছ। শুধুমাত্র একটি কলাগাছ দাঁড়িয়ে রয়েছে। বাকি সব কেটে ফেলা হয়েছে।

কৃষক এসহাক বেপারী বলেন, তার জমিতে তিনি ৩৫০টি কলাগাছ রোপন করেছিলেন। আমার জমি নিয়ে আমার বাড়ির পাশের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মীরগঞ্জ গ্রামের মৃত আব্দুল বেপারীর ছেলে আবুল বাশার বেপারী গংদের বিরোধ রয়েছে। তারা আমাকে আমার জমিতে চাষাবাদ করতে হলে তাদের ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে দাবী করে।

আমি এ জমিটিতে ৯ লাখ টাকা খরচ করে মাটি ভরাট করে গত প্রায় এক বছর আগে ৩৫০টি কলাগাছ লাগাই। কিন্তু গত ২১ ডিসেম্বর রাতের আধারে তারা আমার কলাগাছগুলো সব কেটে ফেলে আবুল বাশার বেপারী তার ভাতিজা মুকুল বেপারী ও ইয়াকুব বেপারী গংরা রাতের আঁধারে।

উত্তর রায়পুর গ্রামের আবুল খায়ের মুন্সী বলেন, কালকে সন্ধ্যায় আমি এই বাগানের সামনে দিয়ে হেঁটে গেছি। তখন দেখছি কলা গাছগুলি দাঁড়িয়ে আছে। আজ ফজর নামাজ পড়তে মসজিদে গিয়ে শুনি কে বা কাহারা গাছগুলো কেটে ফেলছে। পরে আমি ঘটনাস্থলে এসে দেখি গাছগুলি সব কাটা মাটিতে পরে রয়েছে।

আরও পড়ুন: খাদ্যের অভাব হবে না

এসহাক বেপারীর ছেলে আব্দুল সালাম বলেন, গত বছর ডিসেম্বর মাসের ২১ তারিখ রাতে এই গাছগুলো কেটে ফেললো আবুল বাশার বেপারীরা। আমরা পুনরায় আবার গাছগুলি লাগালাম। সবরি ও চাঁপা জাতের ৩৫০টি কলাগাছ রোপণ করেছি। এরমধ্যে আবারো আমাদের কলাগাছ কেটে ফেললো ওরা।

এ ব্যাপারে অভিযুক্ত আবুল বাসার ব্যাপারীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও সে ফোন রিসিভ করেনি। অপর অভিযুক্ত মুকুল বেপারী বলেন, এসহাক বেপারী আমার চাচা। আবুল বাশার বেপারীও আমার চাচা। তাদের সাথে জমি নিয়া বিরোধ আছে সেটা তাদের বিষয়। আমি কেন কলাগাছ কাটতে যাবো। আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি কোন গাছ কাটিনি।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান বলেন, কলাগাছ কাটার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা