ছবি : সংগৃহিত
সারাদেশ
আটরশি পীরের ভক্ত

খাটের নিচে স্ত্রীর মরদেহ নিয়ে বসবাস!

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলার মনোহরদীতে এক অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক ও তার ৪ মেয়ে ছয় দিন ধরে খাটের নিচে তার মৃত স্ত্রীর শামীমা সুলতানা নাজমার মরদেহ রেখে খুব স্বাভাবিকভাবেই বসবাস করছিলেন। মরদেহের পঁচা দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা পুলিশকে সংবাদ দেয়।

আরও পড়ুন: স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

শনিবার (১০ জুন) রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে খাটের নিচ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রোববার (১২ জুন) সন্ধ্যায় নিহতের মরদেহের দাফন শেষে স্বামী মোক্তার উদ্দিন তালুকদারকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় মনোহরদী থানা পুলিশ।

স্ত্রী পুনরায় জীবিত হওয়ার আশায় তার মরদেহ রেখে দিয়েছিলেন বলে জানান অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মোক্তার উদ্দিন তালুকদার ও তার মেয়েরা।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে শিশুশ্রম নিরসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মনোহরদী পৌরসভার বাজারের পাশেই নিজেদের বাড়িতে বসবাস করতেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মোক্তার উদ্দিন তালুকদার (৬৮), তার স্ত্রী নাজমা বেগম (৫৫) ও তাদের চার মেয়ে মাহবুবা তালুকদার (৩৬), রোকসানা তালুকদার (৩৪), আফরোজা তালুকদার (২৮) ও নিষাদ তালুকদার (২৫)।

তারা সবাই আটরশি পীরের ভক্ত ছিলেন। এমনকি কেউই বাসা থেকে বের হতেন না। বাড়িতে নিজেরাই অবরুদ্ধ থাকতেন। এসব নিয়ে জিজ্ঞাসা করেও প্রতিবেশীরা কোনো সুদত্তর পায়নি। প্রতিদিন রাত ৩টা থেকে ভোর পর্যন্ত তারা জিকির করতেন।

মৃত নাজমা তার পরিবারের সদস্যদের বলে গিয়েছিলেন, তিনি যদি কোনো সময় মারা যান তাহলে তার মরদেহ রেখে যেন পরিবারের সবাই অপেক্ষা করে। তিনি ৩ থেকে ৪ দিন পর পুনরায় জীবিত হবেন।

আরও পড়ুন: চাঁদা আদায়ের অভিযোগে রাস্তা অবরোধ

গত সোমবার (৫ জুন) নাজমা মারা গেলে তার পরিবারের সদ্যরা বিষয়টি কাউকে জানায়নি। তারা সবাই মৃত নাজমার জীবিত হওয়ার আশায় খাটের নিচে মরদেহ রেখে অপেক্ষা করতে থাকে।

এদিকে প্রতিবেশীরা পঁচা গন্ধ পেলে প্রথমে ইদুঁর মারা গেছে ধারণা করে। পরে ধীরে ধীরে গন্ধ তীব্র হওয়ায় পাশাপাশি তাদের রহস্যজনক আচরণের কারণে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে রহস্য উদঘাটন করে।

পুলিশ খাটের নিচ থেকে এসময় নাজমার মরদেহ উদ্ধার করে। আর পরিবারের সদস্যদের থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন: আবারও ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার খন্দকার আনিসুর রহমান বলেন, থানা থেকে তাদের রাতে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের শারীরিকভাবে অন্য কোনো সমস্যা পাওয়া যায়নি।

মনোহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, পরিবারটি এক পীরের মুরিদ ছিলেন। তারা জিকিররত অবস্থায় নাজমার মৃত্যু হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে।

পুনরায় জীবিত হওয়ার আশায় তারা মরদেহ খাটের নিচে রেখে দিয়েছিল। আমরা নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠাই।

আরও পড়ুন: দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

গতকাল সন্ধ্যায় ধর্মীয় রীতিনীতি মেনে ওই নারীর দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। তবে মরদেহের প্রতি অবমাননার দায়ে মৃতের স্বামী মোক্তার হোসেন তালুকদারকে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়েছে। আর পরিবারের বাকি সদস্যদের বাড়িতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এটি স্বাভাবিক মৃত্যু কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে জানিয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা