ছবি-সংগৃহীত
সারাদেশ

দক্ষ জনশক্তি দেশের সম্পদ

জেলা প্রতিনিধি : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে এমন অবস্থায় নিয়ে যেতে হবে যাতে করে দক্ষ হয়ে বের হয়েই বিদেশে পাঠানো সম্ভব হয়। তরুণরা দক্ষ হয়ে দেশের বাইরে গেলে নিজের এবং দেশের লাভ হবে।

আরও পড়ুন : স্বাস্থ্যখাতের গবেষণায় পিছিয়ে রয়েছি

রোববার (১১ জুন) বেলা ১২টায় নওগাঁর রাণীনগরে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। আগামী ২০৪০ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে দক্ষ শ্রমিক তৈরি করতে সারা দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। দক্ষতা ছাড়া বিদেশে কোনো শ্রমিকের বাজার নেই। এজন্য বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার কোনো বিকল্প নেই।

আরও পড়ুন : সয়াবিনের দাম কমলো ১০ টাকা

বিদেশে অবৈধ পথে যাওয়ার বিরোধিতা করে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, নিজের টাকা খরচ করে অবৈধ পথে বিদেশ গেলে বিপদে পড়বে এটাই স্বাভাবিক। তাই আমরা চাই সবাই দক্ষ হয়ে বৈধভাবে বিদেশে যাবে। এজন্য সরকার কারিগরি শিক্ষার প্রসারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, আইএমটি স্থাপন প্রকল্পের পরিচালক সাইফুল হক চৌধুরী, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হুসেইন প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা