ছবি : সংগৃহিত
সারাদেশ

মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড উপজেলা ও পৌর শাখার উদ্যোগে নির্বাচন প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিচারের দাবিতে বিক্ষোভ

রোববার (১১ জুন) সকাল ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্বা সংসদ সন্তান কমান্ডের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু'র সঞ্চালনায় ও উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শাখার সহকারী কমান্ডার মো হানিফ হাওলাদার ও

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমান্ডার সাংগঠনিক বীর মুক্তিযোদ্ধা সালামত উল্ল্যাহ মাষ্টার।

আরও পড়ুন: ১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বিডিআর,বীরমুক্তিযোদ্ধা কালা মিয়া,বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, বীরমুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল মালেক,

মাটিরাঙ্গা পৌর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম,উপজেলা ভারপ্রাপ্ত কমান্ডার মোসলেম উদ্দিন,মো.হারুন মিয়া,সাবেক সভাপতি,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খাগড়াছড়ি জেলা শাখা।

সভায় বক্তারা বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে, যে ভাবে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশকে শত্রু মুক্ত করতে ঝাপিয়ে পড়েছিলাম,ঠিক সেই ভাবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আবার ও রাষ্ট্রীয় ক্ষমতায় এনে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আমরা বীর মুক্তিযোদ্ধারা নিরলস ভাবে কাজ করবো, মুক্তিযোদ্ধাদের অভিযোগ মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ

আরও পড়ুন: চুরি দেখে ফেলায় গলা কেটে হত্যা

তাদের সকল কর্মকান্ড থেকে বঞ্চিত করে রেখেছেন,এমন হীন মনমানসিকতা থেকে বেরিয়ে আসার আহবান জানান।

বক্তারা আরও বলেন, নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাহিরে নানা মুখি ষড়যন্ত্র চলছে,স্বাধীনতা বিরোধী অপশক্তি গুলো আবার ও মাথা চাড়া দিয়ে উঠেছে,যাদের কাছে দেশের কেউ নিরাপদ নয়,তাই মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্যদের প্রতি আহবান জানিয়ে বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের আকাশচুম্বী সম্মানে ভুষিত করেছেন, সে ভাবে মাটিরাঙ্গা উপজেলার সাড়ে তিনশত মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্য নিরলস ভাবে কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগ কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার ও রাষ্ট্রীয় ক্ষমতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা