সারাদেশ

ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে ৪ জন নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন : বিদ্যুতের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে

শুক্রবার (৯ জুন) দুপুরে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা উত্তরপাড়া এলাকাায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর সদরের ইটাইল কান্দাপাড়া গ্রামের ইউসুফ আলীর পুত্র সোলায়মান, সদর আলীর পুত্র আব্দুল মজিদ, ফয়েজ উদ্দিনের পুত্র শাহেদ আলী, সোবহানের পুত্র ইজিবাইক চালক জয়নাল আবেদীন।

আরও পড়ুন : সিরাজুল আলম খান আর নেই

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, দুপুরে জামালপুর থেকে ময়মনসিংহগামী ট্রাক সদর উপজেলার ইটাাইল থেকে শ্রীপুরগামী একটি ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ট্রাক চাপায় ইজিবাইক চালকসহ ৯ জনই আহত হয়। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৭ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরো ২ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা