ছবি-সংগৃহীত
সারাদেশ

বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলায় বজ্রপাতে আব্দুল খালেক মোল্লা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

শনিবার (২৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আব্দুল খালেক মোল্লা ওই গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে হাসান আলী বলেন, সকাল ১০টার দিকে তার বাবা খাবার খেয়ে মাঠে ধান কাটতে যান। ওই সময় আগে কাটা ধান মহিষের গাড়িতে সাজাতে থাকেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রপাতে তার বাবার মৃত্যু হয়।

আরও পড়ুন : ইসলামপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখারুল আলম প্রধান জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা