ছবি-সংগৃহীত
সারাদেশ

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাক্কির মিয়া (১০) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নিহত সেনার দাফন সম্পন্ন, শোকে বিহ্বল স্বজনেরা

বৃহস্পতিবার (১৮মে) বিকেলে উপজেলার লামাসানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মোজাক্কির মিয়া দোয়ারা বাজার সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামের বারিক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়তো।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছাতক থেকে আসা ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনের খুঁটিতে শালিক পাখি বাসা বানায়। ওই পাখির বাসা ভেঙে বাচ্চা আনতে মোজাক্কির খুঁটির ওপরে উঠে। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

আরও পড়ুন : রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলালধর জানান, পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা