সারাদেশ

ভালুকায় আটো চাপায় পথচারী নিহত

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় সিএনজি চালিত অটো চাপায় আলাউদ্দিন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে সিডষ্টোর সখিপুর সড়কে উপজেলার বাটাজোর এলাকায়।

আরও পড়ুন : কূটনৈতিক কর্মী-স্থাপনার সুরক্ষা গুরুত্বপূর্ণ

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার কামালপুর গ্রামের আছর আলীর ছেলে আলাউদ্দিন ধানকাটার শ্রমিক হিসেবে ভালুকায় এসে কাজের সন্ধান করছিলেন। মঙ্গলবার সকালে তিনি উপজেলার বাটাজোর এলাকায় রাস্তার পাশ দিয়ে হাটতে ছিলেন। এসময় একটি সিএনজি চালিত অটোরিক্সা তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় আশঙ্কাজনক অবস্থায় আলাউদ্দিনকে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

ভালুকার মডেল থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় মামলা হয়েছে এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা