সারাদেশ

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যায় দায়ের করা মামলায় স্বামী খোকন শেখকে (৪৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন : জনগণের সেবা করাই বড় কাজ

সোমবার (১৫ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত খোকন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইড় গ্রামের মেহের আলী শেখের ছেলে।

আরও পড়ুন : সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবিলা করেছি

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কারণে খোকন শেখ পরিবার নিয়ে গাজীপুরের তুরাগ থানার ভাবনারটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। খোকনের চাচাতো ভাই ফকির আলীর সঙ্গে তার স্ত্রী শহর বানুর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এর একপর্যায়ে বানু তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। পরে তারা বিয়ে করেছেনও বলে জানা যায়। তারা লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকার একটি টিনশেড ঘরে ভাড়া থাকতেন।

ঘটনাটি জানতে পেরে স্ত্রীকে ফিরিয়ে নিতে খোকন লক্ষ্মীপুর যান। তখন বানু জানিয়ে দেন তিনি খোকনকে তালাক দিয়েছেন। তার সঙ্গে ফিরবেন না। ২০২২ সালের ১৭ মার্চ সকালে ফকির শেখ কাজে বের হয়ে যান। তখন বানু ছাড়া ঘরে আর কেউ ছিল না। বানুকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য খোকন আবারও সেখানে যান। কিন্তু বানু তার সঙ্গে যেতে অপারগতা প্রকাশ করেন।

আরও পড়ুন : থাইল্যান্ডে বিরোধীদের জয়

একপর্যায়ে তিনি খোকনের সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে খোকন ঘরে থাকা ছুরি দিয়ে বানুকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বানু মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পরদিন নিহতের ছেলে সাইদুল ইসলাম বাদী হয়ে খোকনের বিরুদ্ধে মামলা করেন। একইদিন খোকনকে গ্রেফতার করে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। গ্রেফতারের পর থেকেই আসামি কারাগারে ছিলেন। ঘটনার ১ মাস পর গত বছরের ১৮ মে মামলার তদন্ত কর্মকর্তা ও লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল আলম আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আরও পড়ুন : বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন জানান, খোকন শেখের স্ত্রী শহর বানু পরকীয়ায় জড়িয়ে দেবর ফকির আলী শেখের সঙ্গে লক্ষ্মীপুরে পালিয়ে আসেন। সেখান থেকে ফিরিয়ে নিতে আসলে খোকনের সঙ্গে তিনি যেতে রাজি হননি। এতে খোকন ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা