সারাদেশ

ঈশ্বরগঞ্জে ‘মহান মে দিবস’ পালিত

এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): নানা আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উদযাপিত হয়েছে মহান মে দিবস। আজ (পহেলা মে) দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেন জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা।

আরও পড়ুন: বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২ টায় জেলা পরিষদের ডাক বাংলো প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের ডাক বাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক কায়সার আহমেদ খান লিটনের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক ও জাকির হোসেন সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক একে এম হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মন্ডল, সহ-দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন রাহুল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শহীদুল ইসলাম মাসুদ, যুগ্ম-আহ্বায়ক সামী উসমান গণি, এএইচ এম সাইফুল ইসলাম, জিয়াউর হক শুভ্র, মো. রফিকুল ইসলাম রবি, মুখলেছুর রহমান মানিক, শহিদুল ইসলাম মঞ্জু, সাইফুল ইসলাম ভূইয়া, নিপুণ চন্দ্র বিশ্বাসসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা শ্রমিকলীগ, ইউনিয়ন শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা