ছবি : সংগৃহিত
সারাদেশ
জাতীয় আইনগত সহায়তা দিবস

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : ‘সারাদেশের ন্যায় পার্বত্য খাগড়াছড়িতে "বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’-এ স্লোগানে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন : পুকুরে নেমে প্রাণ গেল যুবকের

শুক্রবার (২৮ এপ্রিল) খাগড়াছড়ি জেলা জজকোর্ট প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে অফিসার্স ক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার রাজিব দে,জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যান,জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন সভার সভাপতিত্ব করেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, যুগ্ম জেলা জজ মাহমুদুল ইসলাম, চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মিজ জিনিয়া চাকমা ও জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আশুতোষ চাকমা প্রমূখ।

আলোচনা সভায় বক্তাগণ দরিদ্র ,অসহায় ও নিঃস্ব মানুষকে আইনি সেবা দিতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন।

আরও পড়ুন : পার্বত্য অঞ্চলে সংকট নিরসন করবে সরকার

আলোচনা সভায় জানানো হয়, গত বছর খাগড়াছড়ি জেলায় ২৫৫টি আবেদন বিকল্প বিরোধ (এডিআর) এর মাধ্যমে নিস্পত্তি করা হয়েছে, ৪১৫ জনকে আইনি পরামর্শ ও ১৮০ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা