সারাদেশ

ভোলায় ছাত্রলীগ সম্পাদকের সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি : ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক হাসিব মাহমুদ হিমেল। আজ দুপুর ৩ টার দিকে ভোলা শহরের মুসলিম পাড়া তার নিজ অফিসে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

আরও পড়ুন: সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, গত কিছু দিন ধরে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে যার কোন ভিত্তি নেই। আমার সাথে কারো কোন অর্থনৈতিক লেনদেন হয় নাই। ওইসব সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন। মূলত আমার ও ছাত্র লীগের সুনাম নষ্ট করতে একটি গ্রুপ দীর্ঘ দিন যাবত ষড়যন্ত্র করে যাচ্ছে। একটি অনলাইন সংবাদপত্রেও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে। আমি তার প্রতিবাদ জানাই।

হাসিব মাহমুদ আরও বলেন, জেলা ছাত্রলীগের একজন সহ সভাপতি জাকারিয়া হোসেন অমি বিপথগামী ও মাদকাসক্ত হয়ে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। এতে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর আগেও মাদকদ্রব্য সহ ডিবি পুলিশের হাতে আটক হলে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হয়। অমির এসব অপকর্মের দায় জেলা ছাত্রলীগ নিবেনা বলেও জানান তিনি।

আরও পড়ুন: পানছড়িতে আওয়ামী লীগের ঈদ সামগ্রী বিতরণ

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সহ সভাপতি আমিনুল ইসলাম ইভান, সহ সভাপতি ইব্রাহিম উজ্জল, সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মো আশিকুর রহমান সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের শতশত নেতা-কর্মীসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা