ছবি: সংগৃহীত
সারাদেশ

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর সংযোগ সড়কে বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান চাপা দেওয়ায় লাক্কু মাদবর (৩২) নামে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : দুবাইয়ের ভবনে আগুন, নিহত ১৬

রোববার (১৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার গোল চত্বর জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত লাক্কু মাদবর পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

আরও পড়ুন : সুদানে সংঘর্ষ, নিহত ২৭

এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। তাদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নিয়ন্ত্রণ হারানো বাসটি ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাজিরা ফায়ার সার্ভিসের শেখ আবুল হাসেমের নেতৃত্বে উদ্ধার কাজ পরিচালনা করা হয়।

আরও পড়ুন : রফতানি বৃদ্ধিতে কাজ করছে সরকার

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহেল বলেন, এ দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আর ৬ জন আহতসহ সবাইকে প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা