সারাদেশ

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল এবং জাতীয় শ্রমিকলীগ খাগড়াছ‌ড়ি পৌর শাখা ইফতার বিতরন ও শ্রমিক সমা‌বেশকে কেন্দ্র করে আগামীকাল শনিবার খাগড়াছড়ি বাস টার্মিনাল এলাকায় সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

আরও পড়ুন : বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮

প্রতিবাদে আগামী ১২ ও ১৩ এপ্রিল সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি।

খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট মো: সহিদুজ্জামান স্বাক্ষরিত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা আদেশে বলা হয়, ৮ এপ্রিল খাগড়াছড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাল সন্নিকটস্থ মাঠে খাগড়াছড়ি জেলা বিএনপি ইফতার মাহফিল করার উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি একই তারিখে জাতীয় শ্রমিক লীগ খাগড়াছড়ি পৌর শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে মর্মে পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা থেকে ৬ এপ্রিল জানা গেছে। মাহফিল ও সমাবেশ চলাকালীন কতিপয় ব্যক্তি একত্রে মিলিত হয়ে উক্ত স্থানে শান্তি-শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করে আইন-শৃঙ্খলা অবনতি হতে পারে বলে প্রতিয়মান হয়।

আরও পড়ুন : ৩০০ জনের বিরুদ্ধে মামলা

সেখানে আরও বলা হয়, উক্ত অবস্থায় খাগড়াছড়ি পার্বত্য জেলা বাসটার্মিনাল সন্নিকটস্থ মাঠ ও কেন্দ্রীয় বাস টার্মিনাল ও তৎসংলগ্ন এলাকায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধকল্পে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত উল্লেখিত স্থানে শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা মতে নিষেধাজ্ঞা আরোপ করলাম।

এর আগে শুক্রবার (৭ এপ্রিল) সকালে খাগড়াছড়িতে আয়োজতি সাংবাদিক সাংবাদিক সম্মেলনে আগামীকাল শনিবার (৮ এপ্রিল) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল বানচাল করা হলে ১২ ও ১৩ এপ্রিল জেলায় সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

আরও পড়ুন : রোমানিয়ায় ৯ বাংলাদেশি গ্রেফতার

তিনি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, পূর্ব নির্ধারিত চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার কর্মসূচির জন্য স্থান বরাদ্দ পেতে জেলা প্রশাসকের কাছে জেলা বিএনপি শহরের চারটি স্থানে অনুমতি চাইলেও প্রশাসনের অনুমতি মিলেনি। বরং জেলা বিএনপির আবেদনের ৬ দিন পর বিএনপির আবেদিত খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় পৌর আওয়ামী লীগ পাল্টা শান্তি সমাবেশের কথা বলে আবেদন করার পরও তাদের অনুমতি দেওয়া হয়েছে।

জেলা বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি বাস্তবায়ন করতে ব্যক্তি মালিকাধীন জমি বেছে নেয়া হলেও এখন তা পণ্ড করতে ক্ষমতাসীন দলের ইশারায় প্রশাসন পাঁয়তারা করছে। ইফতার ও দোয়া মাহফিল বানচাল করতে প্রশাসন দলীয় নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করছে।

আরও পড়ুন : কানাডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ লাখ মানুষ

শুক্রবার ভোর রাতে পুলিশ খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা যুবদলের সাধারণ সম্পদক ইব্রাহিম খলিল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা