সারাদেশ

বোয়ালমারীতে মাছের সাথে শত্রুতা!

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিলচাপাদহে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মৎস্যজীবীদের মাঝে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর ভাষণগুলো অমূল্য সম্পদ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জেলেরা জানান, বেশ কয়েক বছর ধরে সরকারী এ বিলটিতে পরিকল্পিত ভাবে মাছের চাষ করে আসছে স্থানীয় জেলেরা। বরাবরের ন্যায় এবারও কিছুদিন আগে ওই বিলে মাছ চাষের উদ্বোধন করা হয়। গত কয়েকদিনে বিলে প্রায় সাড়ে তিনশ মন বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও বিলে শোল, বোয়াল, আইড়সহ নানা জাতের মাছ ছিলো। কিন্তু বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে জেলেরা দেখতে পান বিলের সমস্ত মাছ মরে ভেসে উঠছে। বিলের সর্বত্র মরা মাছের ছড়াছড়ি। স্থানীয়রা বিলে ভিড় জমাচ্ছেন মরা মাছের দৃশ্য দেখার জন্য।

স্থানীয় বাসিন্দা মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেন, বিলকে ঘিরে স্থানীয় জেলেরা রাতদিন পরিশ্রম করেন। তাদের জীবিকার একমাত্র অবলম্বন এই বিলচাপাদহ। কিন্তু এবার তাদের শেষ করে দেয়ার পাঁয়তারা শুরু হয়েছে। এলাকার একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী নানা অজুহাতে এবার শুরু থেকেই বিলে মাছ চাষের বিরোধিতা করে আসছে। তারা জেলেদের হাত থেকে বিলচাপাদহকে কেড়ে নিতে চায়। ওই অশুভ চক্রটির ইশারায় বিলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন হুমায়ুন কবির।

আরও পড়ুন : সৌদি আরবে মার্কিন গোয়েন্দা প্রধান

বিলচাপাদহ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আশুতোষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক লক্ষ্মিকান্ত রায় চরম হতাশা ব্যক্ত করে বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। জেলেরা বিলে মাছ চাষ করে ভালো থাকুক, এটা এলাকার একটি মহল চায় না। আমাদেরকে বিল থেকে উচ্ছেদ করতেই বিষ দিয়ে সব মাছ মেরে ফেলা হয়েছে।

তারা যুক্তি দেখিয়ে বলেন, পানিতে অক্সিজেনের অভাব হলে শুধু অবমুক্ত করা পোনা মাছ মারা যাবার কথা। কিন্তু এক্ষেত্রেতো সকল ন্যাচারাল মাছ এমনকি জলজ পোকামাকড় পর্যন্ত মরে ভেসে উঠছে। এতে প্রমাণ হয়, পরিকল্পিতভাবেই বিলে বিষ প্রয়োগ করে আমাদের ক্ষতি করা হয়েছে।

আরও পড়ুন : আইনটি বাতিলের প্রশ্নই আসে না

সভাপতি-সাধারণ সম্পাদক আরো জানান, পুলিশ প্রশাসন, মৎস্য অফিসসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।

ইতিমধ্যে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিল পাড়ের বাসিন্দা এবং সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মজিবর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মৎস্যজীবীদের অনেক ক্ষতি হয়েছে। তবে কিভাবে মাছ মরেছে, সেটা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে বিলের দখল-কর্তৃত্ব নিয়ে একটি মহলের চলমান ষড়যন্ত্রের অংশ হিসাবে এই ধ্বংসাত্মক তৎপরতা সংঘটিত হয়ে থাকতে পারে।

আরও পড়ুন : ৩০০ জনকে আসামি করে মামলা

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিলচাপাদহ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা চলে আসছে। এরই ধারাবাহিকতায় আবার বিলে মাছের পোনা মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করে দেখছি। সেখানে কি ঘটেছে তদন্ত শেষে জানাতে পারবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা