ছবি : সংগৃহিত
সারাদেশ
খাগড়াছড়ি

বীর মুক্তিযোদ্ধা মং প্রু সেইন শিক্ষাবৃত্তি প্রদান

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে“আমার আলোয় বিকশিত হোক আমার পৃথিবী” এই প্রতিপাদ্য কে সামনে রেখেই বীর মুক্তিযোদ্ধা মং সার্কেল চিফ মং প্রু সেইন শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : মাটিরাঙ্গায় ভারতীয় ঔষধসহ আটক ১

বৃহস্পতিবার (৩০ মার্চ) খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে বৃত্তি ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,এ সময়

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ১০০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ টাকার শিক্ষা বৃত্তি সহ সার্টিফিকেট প্রদান করেন।

আরও পড়ুন : সকাল-বিকাল মিলবে চিকিৎসকের সেবা

প্রসঙ্গত, মহান স্বাধীনতা যুদ্ধে পার্বত্য চট্টগ্রামের তিন সার্কেল প্রধানের মধ্যে একমাত্র খাগড়াছড়ি মং সার্কেলে চিফ মং প্রু সেইন-ই সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় অবস্থান নিয়েছিলেন। দাঁড়িয়েছিলেন মুক্তিযোদ্ধা এবং শরণার্থীদের কাতারে। তিনিই বাংলাদেশের তৎকালীন অস্থায়ী সরকারকে ১১০০ ডলার দান করেছিলেন। যা ছিল দেশের প্রথম বৈদেশিক মুদ্রা সহায়তা।

এছাড়াও তিনি রাজ পরিবারের ৩৩টি বন্দুক ও বেশ কয়েকটি দামি গাড়ি তুলে দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের কাছে। মহান মুক্তিযুদ্ধে খাগড়াছড়ির মং সার্কেল চিফ মং প্রু সেইনের বিরল অবদানকে স্বীকৃতি জানাতে ২০১৮ সালে খাগড়াছড়ি সেনা রিজিয়ন উদ্যোগ নেয়। এরপর থেকে প্রতি বছর খাগড়াছড়ির বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘সার্কেল চিফ বীর মুক্তিযোদ্ধা মং প্রু সেইন’ শিক্ষাবৃত্তি চালু করে আসছে।

আরও পড়ুন : জামালপুরে মেয়রের বিচারের দাবিতে মানববন্ধন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেযারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, বিজিবির সেক্টর কমান্ডার লে. কর্নেল মো. জাহাঙ্গীর হোসেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী, পুলিশ সুপার মো. নাইমুল হক, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা