সারাদেশ

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রতিষ্ঠাবার্ষিকী

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয় (প্রতিনিধি) : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতার নামাঙ্কিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের এক বছর পূর্তি উপলক্ষ্যে আজ বুধবার (২২ মার্চ) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ভোলা সদর উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও সাংবাদিক সাদিয়া আফরিন মল্লিক,স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড.মোঃহুমায়ুন কবীর।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন মোঃনজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি রিয়াদ হাসান এবং সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান,ছাত্র উপদেষ্টা তপন কুমার সরকার,বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্রলীগের নেতাকর্মীরা এবং হলের আবাসিক শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি সাবরিনা আক্তার এবং সাধারণ সম্পাদক বনু রাশিদা মীম।বক্তব্য রেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।

প্রধান অতিথির বক্তব্যে সাদিয়া আফরিন মল্লিক বলেন,বঙ্গবন্ধুর সকল আন্দোলনে ছায়াসঙ্গিনী ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। অন্দর মহলে থেকেও তিনি বঙ্গবন্ধুর সকল কাজে স্তম্ভের মতো দাঁড়িয়ে ছিলেন।

আরও পড়ুন: বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

সভাপতির বক্তব্যে ড.সৌমিত্র শেখর বলেন, বঙ্গবন্ধুকে যিনি সবসময় অনুপ্রেরণা দিয়েছেন তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব আর উনার নামে এই হল। আমরা যখন ছাত্রীদের জন্য এই হল অবমুক্ত করে দেই তখন অনেক সংকট ছিল,এখনো আছে। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি কেউ হলে না থাকে তাহলে জীবন আরো বেশি অসম্পূর্ণ থাকে। তোমরা একটা পরিবারের মত আছো এটাই সবচেয়ে বড় বিষয়।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নুসরাত শারমিন তানিয়া সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বেরও আয়োজন করা হয়েছিল।এছাড়াও আবাসিক শিক্ষার্থীদের দুপুরের খাবার ও উপহার প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধ ও করোনার কারনে দ্রব্যমূল্য বাড়ায় মানুষ কষ্ট পাচ্ছে

উল্লেখ্য, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গমাতা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা