সারাদেশ

সাঁথিয়ায় নতুন ঘর পাচ্ছেন ১৪২ ভূমিহীন 

জেলা প্রতিনিধি, (পাবনা) : মুজিববর্ষ উপলক্ষ্যে দেশের ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের মধ্যে পাবনার সাঁথিয়া উপজেলায় জমি ও নতুন গৃহ পাচ্ছেন ১৪২ টি পরিবার। এর মাধ্যমে সাঁথিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

আরও পড়ুন: উলিপুরে কেন্দ্রীয় সমবায় সমিতির সভা অনুষ্ঠিত

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১ টার দিকে সাঁথিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মো: মনিরুজ্জামান, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুু,. উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শীলাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, কাউন্সিলরবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখালী বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা গ্রামে ভূমিহীন-গৃহহীন, অসহায় ছিন্নমূল মানুষের পুনর্বাসন কার্যক্রমের যাত্রা শু করেন। তার দেখানো পথেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে বঙ্গবন্ধুর জনবান্ধব ও উন্নয়নমূলক কার্যক্রমগুলো পুনরায় শুরু করেন। তাই তিনি "অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মডেল সামনে এনে পিছিয়ে পড়া ছিন্নমূল মানুষকে মূলধারায় আনার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে বঙ্গবন্ধুকন্যা কক্সবাজার জেলার সেন্টমার্টিনে প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের উদ্যোগ নেন এবং একই বছর তিনি সারা দেশের গৃহহীন-ভূমিহীন মানুষকে পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিনে শুরু করেন আশ্রয়ণ প্রকল্প ।

আরও পড়ুন: খাগড়াছড়ি আন্তর্জাতিক বন দিবস পালিত

এসময় তিনি আরও বলেন, সাঁথিয়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্তকরণ কার্যক্রমে বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার, রাজশাহী বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার, পাবনা জেলার শ্রদ্ধেয়া জেলা প্রশাসক, শ্রদ্ধেয় ডিডিএলজি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অত্র সাঁথিয়া উপজেলার সকল পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা অনস্বীকার্য।

পরিশেষে সাঁথিয়া উপজেলার ৪টি পর্যায়ে সর্বমোট ৬৯৪টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ প্রদানের মাধ্যমে এ উপজেলাকে ভূমিহীন-গৃহ হীনমুক্ত ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাঁথিয়া উপজেলাবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

আরও পড়ুন: কক্সবাজারে আন্তর্জাতিক বন দিবস পালিত

আগামী ২২ মার্চ (বুধবার) সকালে চতুর্থ পর্যায়ে ভূমিসহ ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর করা হবে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘরগুলো হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে মোট ২ লাখ ১৫ হাজার ৮২৭টি ঘর হস্তান্তর করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা