সারাদেশ

মঞ্চ ভেঙে পড়ে গেলেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক : ব্যারিস্টার সায়েদুল হক সুমন মুন্সিগঞ্জে ফুটবল খেলতে এসে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে গেছেন। ব্যারিস্টার সুমন তার ফুটবল একাডেমির হয়ে খেলতে মুন্সিগঞ্জে গিয়েছিলেন।

আরও পড়ুন : স্নাতক সম্পন্ন করলেন সাকিব

রোববার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার সোনারং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সিগঞ্জ রিপোর্টার ইউনিটির প্রীতি ফুটবল খেলাটি বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম (মুন্সিগঞ্জ স্টেডিয়াম) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে সেটি টঙ্গীবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সোনারং উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সিগঞ্জ রিপোর্টার ইউনিটির প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক মাঠে জড়ো হন। নির্ধারিত সময়ে খেলা ১-১ সমতায় ড্র করে। খেলায় অংশ নেন ব্যারিস্টার সুমন। খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন তিনি। এসময় দর্শকদের একাংশ হঠাৎ মঞ্চে উঠে গেলে তা ভেঙে পড়ে। পরে ব্যারিস্টার সুমন মাঠে থাকা একটি পিকআপে উঠে বক্তব্য রাখেন।

আরও পড়ুন : বিএনপি অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে তৈরি

মিজান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‌‘খেলা শেষ হওয়ার পরপরই আয়োজকরা ব্যারিস্টার সুমনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানান। এসময় মঞ্চের চারপাশে বিপুল সংখ্যক মানুষ ছিল। ভিড় ঠেলে উনি মঞ্চে উঠে ক্রীড়াপ্রেমীদের উদ্দেশে মাত্র কথা বলা শুরু করছিলেন। এসময়ই দর্শকরা ছবি তোলার জন্য মঞ্চে হুমড়ি খেয়ে পড়ে। এতে বাঁশ-কাঠ দিয়ে বানানো মঞ্চটা ভেঙে পড়ে যায়।’

পরে বক্তব্যে ব্যারিস্টার সুমন বলেন, ‘মুন্সিগঞ্জের মাটিতে আমাদের খেলতে দেওয়ার কথা না। আজ যারা ফুটবল খেলা দেখতে এসেছেন তারাই প্রকৃত ফুটবলপ্রেমী। এদের আটকানো যাবো না। আমার জেলা স্টেডিয়ামে খেলার কথা ছিল। ৪০ হাজার মানুষ খেলা দেখতো। ধন্যবাদ ডিসি সাহবেরে আমারে এখানে অন্তত খেলার সুযোগ দেওয়ার জন্য।’

আরও পড়ুন : সব ষড়যন্ত্রের মূলে বিএনপি

তিনি আরও বলেন, ‘যারা আমারে এই মাঠে পাঠাইছেন, তারা দেইখা যান সাধারণ মানুষের ভালোবাসা কমে নাই। মরমুতো মরমু ফুটবলটারে প্রতিষ্ঠিত করে মরমু। বেশিদিন নাও বাঁচতে পারি। তবে কথা দিয়ে যাচ্ছি, যারাই দুর্নীতি করে তাদের পেছন ছাড়বো না।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা