স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সামগ্রী বিতরণ
সারাদেশ

স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

বন্যা দূর্গতদের সাহায্যার্থে জামালপুরের বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ।

সদরের হামিদপুর বালুরমাঠ, সরিষাবাড়ির মহাদান ইউনিয়নের সানাকৈর এলাকা, ইসলামপুরের পাথর্শি ইউনিয়নের মলমগঞ্জ বাজার, দেওয়ানগঞ্জের আব্দুল খালেক মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই কার্যক্রম করে স্বেচ্ছাসেবক লীগ।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে জামালপুরের বিভিন্ন জায়গায় বন্যাদূর্গত বানবাসী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা বাংলাদেশে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করে আসছে।

সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক করোনা প্রাদুর্ভাবে বিপর্যস্ত জনজীবনে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা খাদ্য সহায়তা নিয়ে অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল সায়েম, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, আনোয়ারুল আজিম সাদেক, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা