ছবি : সংগৃহিত
সারাদেশ

খাগড়াছড়িতে ভোটার দিবস পালিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে জেলা নির্বাচন অফিসের আয়োজনে “ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিবো যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে সাড়ে ১০টার দিকে শহরের চেঙ্গী স্কয়ার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদিক্ষন করে জেলা নির্বাচন অফিসে এসে শেষ হয়,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান,শেষে বেলুন ও কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

আরও পড়ুন : বরিশালে বাসচাপায় ওসির মৃত্যু

এ সময় বক্তারা বলেন, গণতন্ত্রকে সুসংহত করা এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভোটারযোগ্য সকল নাগরিকের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই ভোটার হওয়া একটি নাগরিক অধিকার,সর্বজনীন অধিকার।

ভোটারদের জন্য একটি দিন খুবই গুরুত্বপূর্ণ, যে দিনটি নির্বাচন কমিশন বা অন্য কারও জন্য হবে না, হবে শুধু ভোটারদের জন্য। গণতান্ত্রিক ব্যবস্থাপনার সবচেয়ে বড় খুঁটি হলো ভোট ব্যবস্থা। এ রায়ে জনগণের প্রত্যাশিত মতামতের প্রতিফলন ঘটে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সব ক্ষমতার উৎস এবং মালিক জনগণ।

আরও পড়ুন : গৌরীপুরে ভিজিডির চাল উধাও!

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো.নাইমুল হক, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর থানার ওসি আরিফুর রহমান, খাগড়াছড়ি সদর উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা রোকেয়া পারভীন, পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা