সারাদেশ

গৌরীপুরে ভিজিডির চাল উধাও! 

গৌরীপুর (প্রতিনিধি) : খাদ্যগুদাম থেকে যথারীতি ভিজিডির চাল উত্তোলন হলেও তা বিতরণ হয়নি। দায়িত্বভার গ্রহনের পর থেকে দুই মাসের ভিজিডির চাল উধাও হয়ে যাওয়ায় হিসাব মিলাতে হিমশিম খাচ্ছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাহ্ধসঢ়; উদ্দিন কাদের রুবেল। তাই উপকারভোগীকে চালের পরিবর্তে নগদ টাকা দিয়ে হিসাব মেলানোর চেষ্টা করছেন তিনি।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ৫ম জাতীয় ভোটার দিবস পালন

গত বছর দু’মাসের চাল উত্তোলনের পর তা বিতরণ শুরু করেন চলতি বছর মার্চের ১ তারিখ। এদিন মোট ৩২৮ জন ভিজিডি কার্ডধারীর মাঝে ৪৬ জনকে চাল দেয়ার পর চাল শেষ হয়ে যায়। এদিকে সারাদিন লাইনে দাঁড়িয়ে চাল না পেয়েহতাশ হয়ে ফিরে যান স্থানীয় উপকারভোগীরা। এ যেন কাজীর গরু খাতায় আছে গোয়ালে নেই।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদে সরকারের ভিজিডি কর্মসূচীর চাল আত্মসাতের চিত্রএটি। স্থানীয় কয়েকজন উপকারভোগী সাংবাদিকদের জানান- ১৯ ফেব্ররুয়ারি চালের পরিবর্তে উপকারভোগীদের টাকা দিয়ে ম্যানেজ করেন ইউপি চেয়ারম্যান। এক্ষেত্রে দু’মাসের জনপ্রতি ৬০ কেজি চালের পরিবর্তে ১২শ টাকা করে হাতে ধরিয়ে দেন। যা এক মাসের ৩০ কেজি চালের মূল্য। বাকী এক মাসের চাল চাইতে গেলে তখন তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেনচেয়ারম্যান সাহেব।

পরে তোপের মুখে পড়ে গত বছরের বকেয়া চালবিতরণ শুরু করেন বুধবার (১ মার্চ)। এদিন মোট ৩২৮ জন ভিজিডি কার্ডধারীর মধ্যে মাত্র ৪৬ জনকে চাল দেয়ার পর চাল শেষ হয়ে যায়। ফলেঅধিকাংশ উপকারভোগী চাল না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরেন। এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সালাহ্ধসঢ়; উদ্দিন কাদের রুবেল জানান- ভিজিডি কর্মসূচীর দুই মাসের চাল কখন কিভাবে বাকী পড়েছে বুঝতে পারছেন না তিনি।

আরও পড়ুন: খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান

এ কারনে একটু সমস্যা হচ্ছে। তবে ইতোমধ্যে ২৮২ জনকে বকেয়া চাল দিয়েছেন বলে দাবি করেন তিনি।বাকী চাল শীঘ্রই বিতরণ করা হবে বলে তিনি জানান। গৌরীপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ বাবুল মিয়াজানান- গত বছর ডিসেম্বরের ২০ তারিখ সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল নভেম্বর ও ডিসেম্বরের ভিজিডির দুই মাসের ১৯ টন ৮০ কেজি চাল উত্তোলন করেছেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন সাংবাদিকদের জানান- সহনাটির ইউপি চেয়ারম্যান গত বছরের দুই মাসের চাল উত্তোলন করলেও এতোদিন বিতরণ করেননি। নানা টালবাহানায় সময় ক্ষেপণ করছিলেন। অবশেষে তোপের মুখে বুধবার (১৯ ফেব্ররুয়ারি) ৩২৮ জন কার্ডধারীর মধ্যে মাত্র ৪৬ জনকে চাল দিয়েছেন।

আরও পড়ুন: অনিয়ম নিয়ম হয়ে দাঁড়িয়েছে!

ইউপি চেয়ারম্যান সালাহ্ধসঢ়; উদ্দিন কাদের রুবেল বাকী কার্ডধারীদের চাল আত্মসাত করেছেন বলে দাবি করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন সাংবাদিকদের জানান- উল্লেখিত ইউনিয়নে ভিজিডির চাল বিতরণে অনিয়মের বিষয়টি তিনি শুনেছেন। ভিজিডি কর্মসূচীতে চালের পরিবর্তে টাকা বিতরণের কোন সুযোগ নেই। এক্ষেত্রে অনিয়ম হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা