ছবি : সংগৃহিত
সারাদেশ

মুন্সীগঞ্জে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৮

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুরচর ইউনিয়নে হাউজিং ব্যবসায় আধিপত্য বিস্তার'কে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষে ফের রণক্ষেত্রে পরিণত হয়েছে।

আরও পড়ুন : ভোলায় "সেবার ডাক"র মোড়ক উন্মোচন

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬ টায় দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগম বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে কামিজুদ্দিন কামুর নেতৃত্বে প্রতিপক্ষের প্রায় ১০টি বাড়ি ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

আরও পড়ুন : মাদকসহ বাংলালিংক রাশেদ আটক

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুর্ব শত্রুতার জেরে হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে এশিয়ান নিরাপদ সিটির বাতেন হাজী ও আল ইসলামের সাথে দক্ষিণা গ্রীস সিটির সুমন মিয়া ও কামিজুদ্দিন কামু গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধে চলে আসছে। এ নিয়ে গত এক মাসে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দক্ষিণা গ্রীন সিটির সুমন মিয়া ও কামিজুদ্দিন কামু গ্রুপের লোকজন প্রতিপক্ষ আল ইসলাম, খালেক মিয়া, জব্বার মিয়া, মো.শাহ আলী, দ্বীন ইসলামসহ প্রায় ১০ জনের ১৫ টি বাড়ি-ঘর ভাংচুর করে। এতে খালেক, আহসান, রাজ্জাক নামে ৩ জন টেঁটাবিদ্ধ সহ আহত হয়েছে ৮ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন : পরিত্যক্ত ব্যাগে মিলল ৬টি স্বর্ণের বার

সিরাজদীখান থানার (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দু'গ্রুপের ভোর ৬ টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর হয়েছে। এখন পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের সঠিক তথ্য জানা নেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা