ছবি : সংগৃহিত
সারাদেশ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলার সর্বস্তরের জনসাধারণ।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটির উপলক্ষে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও নানান শ্রেণিপেশার মানুষেরা মাতৃভাষার জন্য আত্মত্যাগকারী সকল শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্থদের ত্রাণ পাঠালেন হাসনা মওদুদ

এ সময় তিন পার্বত্য জেলা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. নাঈমুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াসহ সরকারি-বেসরকারি, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন সহ সর্বস্তরের হাজার হাজার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন : আইডিইবি নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

প্রসঙ্গত, একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার জন্য আত্মদানের মাধ্যমে বাঙালি জাতিসত্বার আত্মপ্রকাশ ঘটে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ গঠনের মাধ্যমে তার পূর্ণতা লাভ করে।

এ দিনটি কে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে দিবসটিকে যথাযোগ্য মর্যাদা পালন করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা