কুড়িগ্রাম ও গাইবান্ধায় স্বেচ্ছাসেবক লীগের ত্রান
সারাদেশ

কুড়িগ্রাম ও গাইবান্ধায় স্বেচ্ছাসেবক লীগের ত্রান

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যা দূর্গত অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে হাজির হয়েছে স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার (৬ আগস্ট) কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা দূর্গতদের মাঝে ত্রান সহায়তা দেয় আওয়ামী লীগের এই অঙ্গসংগঠন।

কুড়িগ্রামে শীতাইঝাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ত্রান সহায়তা দেয় স্বেচ্ছাসেবক লীগ। আর গাইবান্ধায় বন্যা দূর্গতদের মাঝে ত্রান দেয়া হয় শহর রক্ষা বাঁধ ও ফুলছড়ি এলাকায়।

এ সময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে আছে এবং থাকবে।

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, করোনা রোগীর লাশ দাফনের ক্ষেত্রে স্বেচ্ছাসেবক লীগের অগ্রনী ভূমিকা পালন করেছে। এছাড়া করোনা রোগী বহন, ঘরবন্দী মানুষকে টেলিহেলথ সার্ভিস দিয়ে দেশব্যাপী বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা দেয়ার ব্যাপারেও স্বেচ্ছাসেবক লীগ করেছে বলে জানান তিনি।

সাথে বন্যা দূর্গতদের সাহায্যার্থে নেতৃবৃন্দ সকল স্তরের নেতাকর্মীকে সেবার ব্রত নিয়ে অসহায় দুস্থ বিপন্ন মানুষের পাশে থাকার আহবান জানান।

এরপর বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন ও বৃক্ষরোপণ করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা