সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ১

সান নিউজ ডেস্ক : কক্সবাজারে উখিয়ার আশ্রয় ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এছাড়া পৃথক ঘটনায় একটি শেডের হেড মাঝিও (দলনেতা) গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন: উন্নত দেশগুলোও মন্দার কবলে

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ও দুপুরে ক্যাম্প-৮ ও ক্যাম্প-১২ তে পৃথক এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত নুর কায়েস (২৫) উখিয়ার ক্যাম্প-৮ ব্লক-বি/৫৭ এর নজুমদ্দিনের স্ত্রী ও আহমদ হোসেনের মেয়ে। গুলিবিদ্ধ হেড মাঝি আব্দুর রহিম (৩৮) ক্যাম্প-১২ এর করিম উল্লাহর ছেলে। তিনি এইচ-৪ ব্লকের হেড মাঝির দায়িত্বপালন করছিলেন।

আরও পড়ুন: বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ

নিহত নুর কায়েসের মা হাজেরা খাতুন জানান, সকালে ক্যাম্প-৮ এলাকায় তার মেয়েকে আরাফাত হোসেন নামের এক রোহিঙ্গা মাথার বামপাশ ঠেকিয়ে এক রাউন্ড গুলি করে পালিয়ে যান। গুলিবিদ্ধ নুর কায়েসকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাদের পরিবারের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই বলে দাবি হাজেরা খাতুনের।

আরও পড়ুন: বিএনপি কূটকৌশলের আশ্রয় নিচ্ছে

ক্যাম্প সূত্রে জানা যায়, আরাফাত হোসেন টেকনাফের শালবাগান ক্যাম্প এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ক্যাম্প-৮/ইস্ট, ব্লক-৫৭ এ বোন নুর হাবা ও ভগ্নিপতি মাহমুদুল হকের বাসায় থাকেন। কি কারনে তিনি গুলি করেন তা জানা যায়নি।

তবে, আরাফাতকে রাখাইনের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য বলে চেনেন অনেকে।

আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে

অন্যদিকে, দুপুর ১২টার দিকে ময়নারঘোনা ক্যাম্প এলাকায় মুখোশ পরা ৪-৫ জন ক্যাম্প-১২ এর এইচ-৪ ব্লকের হেড মাঝি আব্দুর রহিমকে মাথায় গুলি করে পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার ফারুক আহমদ জানান, ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের হামলায় এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: পাঁচ দিন হবে শ্রেণিকক্ষে পাঠদান

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুর্বৃত্তরা ক্যাম্প-৫ এর বি/৭ ব্লকে টহল পুলিশের ওপর গুলিবর্ষণ করে। এতে খায়রুল আলম নামের পুলিশের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়। এসব ঘটনার পর পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা