সারাদেশ

স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত ভেঙে দিল দুর্বৃত্তরা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে এক ভগ্নিপতি স্থানীয় কিছু বিএনপি সমর্থকদের নিয়ে তার শ্যালকসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন।

আরও পড়ুন: ইসরায়েলের লাগাম টেনে ধরার আহ্বান

আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত শ্যালক ঘটনার দিনই বুধবার (১৮ জানুয়ারি) রাতে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। কিন্তু লিখিত অভিযোগ দেয়ার পর দুইদিন কেটে গেলেও থানা এ ব্যাপারে বিভিন্ন অজুহাতে তা মামলা হিসেবে গ্রহণ করছে না।

আহত শ্যালক কুমারেশ অধিকারীর থানায় দেয়া একটি লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কুমারেশের চাচাতো বোন মুক্তি অধিকারীকে তার স্বামী সাগর বিশ্বাস (৩০) ঠিকমতো ভরণপোষণ না দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। গত বুধবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সাগর বিশ্বাস বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুরস্থ নিজ বাড়ির পাশে অবস্থিত স্ত্রীর চাচাতো ভাইয়ের বাড়ি যান। সেখানে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাগরের নেতৃত্বে ১০/১১ জন স্ত্রী মুক্তি অধিকারীর চাচাতো বড় ভাই কুমারেশ অধিকারী, কুমারেশ অধিকারীর ছেলে সম্রাট (১৩) ও স্ত্রী সীমা অধিকারীকে রামদা, চাইনিজ কুড়াল, লোহার হাতুড়ি, বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন। এসময় দুর্বৃত্তরা কুমারেশ অধিকারীর হাতের কব্জি ভেঙে ফেলেন এবং হাতের একটি আঙুলের অর্ধেকটা কেটে ফেলেন। হামলাকারীরা কুমারেশের ছেলের মাথায় রামদা দিয়ে কোপ দেন। এছাড়া কুমারেশ অধিকারীর স্ত্রী সীমার গলার ১০ আনা ওজনের স্বর্ণের চেইন ও কুমারেশ অধিকারীর নিকট থাকা ৭৩০০ টাকা তারা ছিনিয়ে নেন।

আরও পড়ুন: আবারও বেড়েছে সবজির দাম

এ ঘটনায় বুধবার (১৮ জানুয়ারি) রাতে কুমারেশ অধিকারী অজ্ঞাতনামা ৩/৪ জনসহ ৭ জনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন- সাগর বিশ্বাস, গুরাই চাঁদ, মো. রফিক শেখ, মো. রশিদুল, মো. রবিউল, মো. রনি শেখ ও গওরঙ্গ অধিকারী।

এদিকে এ ঘটনা ঘটার পর দুই দিন কেটে গেলেও থানা মামলা গ্রহণে গড়িমসি করছে বলে অভিযোগ উঠেছে।

আহত কুমারেশ অধিকারী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমকর্মীদের জানান, পারিবারিক কলহের জেরে আমার ছোট বোনের স্বামীকে শাসন করায় স্থানীয় গুরাই চাঁদের উস্কানিতে রফিক শেখ, মো. রশিদুল, মো. রবিউল, মো. রনি শেখ আমাকে এবং আমার স্ত্রী-সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। এমনকি চিকিৎসার জন্য আমাদের হাসপাতালে যেতে পর্যন্ত বাধা দেয়া হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রত্যক্ষদর্শী মো. বিশু শেখ (৬০) বলেন, আমার সামনে কুমারেশ অধিকারীকে রফিক, রাশিদুল, গুরাইরা বেধড়ক পিটিয়ে আহত করেছে। আমি ঠেকানোর চেষ্টা করেও পারিনি। এ ব্যাপারে বোয়ালমারী থানার সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক মো. আক্কাস আলী শেখ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, কুমারেশ অধিকারী বোয়ালমারী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। সাগর-মুক্তি দম্পতির ১২ ও ৪ বছর বয়সী দুটি মেয়ে আছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা