সারাদেশ

ইলেক্ট্রনিক শিল্প নগরীতে বিদ্যুৎতের লাইন অসম্পূর্ণ

মো. নাজির হোসেন,মুন্সীগঞ্জ: শতভাগ প্রস্তুতের দাবী করা হলেও মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ইলেক্ট্রনিক শিল্প নগরীতে এখনও প্লট বিক্রিই শেষ হয়নি। গড়েও উঠেনি কোনো বৈদ্যুতিক শিল্প প্রতিষ্ঠান। আবার সেখানে বিদ্যুত সংযোগের কাজও সম্পন্ন করতে পারেনি পল্লী বিদ্যুত কর্তপক্ষ। শুধুমাত্র বিদ্যুতের খুঁটি দাঁড়িয়ে রয়েছে।

আরও পড়ুন: অস্ত্রসহ ৩ জঙ্গি গ্রেফতার

এতে শিল্প প্রতিষ্ঠান নির্মাণে সেখানে কোনো কর্মযজ্ঞ দেখা যাচ্ছে না জেলার টঙ্গীবাড়ি উপজেলার ইছামতি নদীর তীরে এ শিল্প নগরীতে। কাজেই বিশেয়ায়িত এ শিল্প নগরী কবে নাগাদ চালু-তা নিয়ে রয়েছে সংশয়।

রাজধানীতে ছড়িয়ে থাকা বৈদ্যুতিক পন্য ও হাল্কা প্রকৌশল শিল্প প্রতিষ্ঠান স্থানান্তরের লক্ষ্যে ইলেক্ট্রনিক শিল্প নগরী গড়ে তোলার পরিকল্ননা করে সরকার। সেই মোতাবেক রাজধানীর অদুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা গ্রামের ইছামতির তীরে ৫০ একর জায়গার উপর ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর সেখানে ইলেক্ট্রনিক শিল্প নগরী গড়ে তোলা কাজ শুরু হয়। বালু ভরাটের মধ্য দিয়ে প্লট তৈরীর কাজ শেষ হয় গেলো বছরের জুনে।

বিসিকের তথ্য মতে, এ শিল্প নগরীতে অন্তত ১০ হাজার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হবে। এ শিল্প নগরী গড়ে তোলায় ব্যয় হয়েছে ৩১৭ কোটি টাকা।

এদিকে, দুই দফা মূল্য কমিয়ে এ শিল্প নগরীতে প্লট বিক্রিতে প্রতি শতাংশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ১০ হাজার টাকা করে। সেখানে ৩৬১ টি প্লট তৈরী করা হয়েছে। একেকটি প্লট যথাক্রমে ৭, ১০ ও ১৪ শতাংশ করে। কিন্তু হাতেগোনা কিছু প্লটের জন্য আবেদন ছাড়া অবিক্রিত থেকে গেছে শিল্প নগরীর সব প্লটই। এছাড়া সেখানে ২০ মেগাওয়াট বিদ্যুত ষ্টেশন নির্মাণ করা হলেও এখনও বিদ্যুত সংযোগ দেওয়া হয়নি। খুঁটি দাঁড়িয়ে থাকলে বৈদ্যুতিক সঞ্চালন লাইন টানার কাজও রয়ে গেছে বাকী।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ইলেক্ট্রনিক শিল্পন নগরীরে কোনো প্লটেই নেই বৈদ্যুতিক শিল্প প্রতিষ্ঠান নির্মাণের লেষমাত্র। পদ্মা সেতু হয়ে সহজ সড়ক যোগাযোগ ছাড়াও এ শিল্প নগরী থেকে সড়ক পথে ঢাকার দুরত্ব খুবই কম। টঙ্গীবাড়ি উপজেলা বেতকার ওই শিল্প নগরী থেকে সড়ক পথে জেলার সিরাজদীখানের বালুচর হয়ে রাজধানী ঢাকায় যাতাযাতের সর্বসাকুল্যে সময় লাগবে আধঘন্টার মতো। তবু রাজধানীর নবাবপুর ও ধোলাইখালে ছড়িয়ে থাকা বৈদ্যুতিক পন্য ও হাল্কা প্রকৌশল শিল্প প্রতিষ্ঠান সরিয়ে আনার প্রচেষ্টা যেনো এখানে মুখ থুবড়ে পড়েছে।

ইলেক্ট্রনিক শিল্প নগরী শতভাগ প্রস্তুত বলে দাবী করেছেন প্রকল্প পরিচালক মো. আব্দুল জলিল তালুকদার। তিনি বলেন, প্রকল্পের শতভাগ কাজ শেষ পর্যায়ে। এ শিল্প নগরীতে বৈদ্যুতিক সব ধরনের পন্য ও গাড়ীর যন্ত্রাংশ তৈরীর শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। বিদ্যুত সংযোগ প্রসঙ্গে বলেন, বৈদ্যুতিক খুঁটি দাঁড় করানো হয়ে গেছে। আশা রাখছি সপ্তাহ খানেকের মধ্যে বিদ্যুত সংযোগের কাজ শেষ হয়ে যাবে।

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুরস্থ বিসিকের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ বলেন, এ শিল্প নগরীতে বিভিন্ন ইলেক্ট্রনিক পন্য সামগ্রী তৈরী করা হবে। ইতোমধ্যে ১৬-১৭ টি শিল্প প্রতিষ্ঠান প্লট বরাদ্দের জন্য আবেদন করেছে। আশা করি বাকী প্লট বরাদ্দেও আমরা আবেদন পেয়ে যাবো।

আরও পড়ুন: গাইবান্ধায় মা-মেয়ের শরীরে ৪ কেজি গাঁজা

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুতের (কারিগরি) প্রকৌশলী মো. হারুন-অর-রশিদ বলেন, আগামী ১৫ দিনের মধ্যে শিল্প নগরীতে বিদ্যুত সঞ্চালন লাইন টানাসহ সকল কাজ শেষ হয়ে যাবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা