পর্যটকদের পদচারণায় মুখর সাজেক-খাগড়াছড়ি
সারাদেশ

পর্যটকদের পদচারণায় মুখর সাজেক-খাগড়াছড়ি

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : সাপ্তাহিক ও বড় দিন মিলে টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের প্রতিটি বিনোদন কেন্দ্রগুলো।

আরও পড়ুন : খাগড়াছড়িতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ

বিশেষ করে রাঙামাটিতে মেঘের রাজ্য হিসেবে পরিচিত সাজেক ভ্যালি ও খাগড়াছড়ির প্রতিটি বিনোদন কেন্দ্র পর্যটকদের সরব উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। ইতোমধ্যে এই পর্যটন কেন্দ্রগুলোর হোটেল ও কটেজগুলোর শতভাগ রুম বুকিং হয়ে গেছে।

ভ্রমণপিপাসু মানুষ পাহাড় আর হ্রদঘেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পাহাড় ভ্রমণে আসেন। রাঙামাটির সাজেক ভ্যালি ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান।

আরও পড়ুন : টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মেঘ-পাহাড়ের লুকোচুরি উপভোগ করতে সারা বছর পর্যটকদের পদচারণায় মুখর থাকে এই স্থানটি। ছুটি পেলে এই সংখ্যা বেড়ে যায় বহুগুণে। এবারও এর ব্যতিক্রম নয়।

সাপ্তাহিক দুই ছুটির সঙ্গে এবার যোগ হয়েছে বড় দিনের ছুটি। ফলে টানা তিন দিনের বন্ধ উপভোগ করতে পাহাড়ে ছুটে আসছেন দর্শণার্থীরা।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

এসব পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝর্ণা ও রাঙামাটির সাজেক। আর তাই পর্যটকদের চাহিদা মেটাতে বাড়তি সব প্রস্তুতি নিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সাজেকের প্রাকৃতিক রূপ দেখতে অনেকেই ছুটছেন কংলাক পাহাড়ের চূড়ায় কেউবা হেলিপ্যাডে। প্রাণভরে উপভোগ করছেন কুয়াশা ভেদ করে ওঠা রক্তিম সূর্যের উদয় অস্ত। সঙ্গে মেঘ ও সূর্যের লুকোচুরি তো আছেই। প্রকৃতির এমন রূপে মুগ্ধ পর্যটকরা।

আরও পড়ুন : স্ত্রীর শরীরে গরম ডাল ছুড়ে দিল পাষণ্ড স্বামী

চট্টগ্রাম ও ঢাকা থেকে আসা একাধিক পর্যটক জানান, ইট পাথরের শহরে ও গাড়ি বাড়ির বহরে যখন হাঁপিয়ে উঠি তখন পরিবার পরিজন নিয়ে পাহাড়ে ঘুরতে আসি। পাহাড়ি প্রকৃতি আমাদের মুগ্ধ করে।

ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক রাসেল খান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে জানতে পেরেছি নতুন রূপে সেজেছে খাগড়াছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র আলুটিলা। তাই সোজা ভ্রমণে চলে আসা।’

আরও পড়ুন : গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ৭ কোটি টাকা ক্ষতি

সাজেকের খাস্রাং হিল রিসোর্টের ম্যানেজার সুব্রত চাকমা বলেন, ‘সাপ্তাহিক ছুটি ও বড় দিন মিলে টানা তিন দিনের বন্ধে সব রুম বুকিং হয়ে গেছে। আমাদের রিসোর্টে সব আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।’

খাগড়াছড়ি সদরের হোটেল মাউন্ট ইনের পরিচালক মো. মোশারফ হোসেন বলেন, ‘আমাদের হোটেলের অধিকাংশ সিট ইতোমধ্যে বুকিং দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটি ও বড়দিন উপলক্ষে খাগড়াছড়ি ও সাজেকে পর্যটকদের চাপ তুলনামূলক বেশি।’

আরও পড়ুন : ১৬ লাশ শনাক্ত করা যায়নি, হয়নি নৌ ফায়ার স্টেশন!

সম্প্রতি এক বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, আলুটিলাকে বিগত সময়ের চেয়ে বর্তমানে আরও অত্যাধুনিক করা হয়েছে। পর্যটকরা সাজেকের পাশাপাশি খাগড়াছড়িকেও গুরুত্ব দিচ্ছে। পর্যটকদের আরও উদ্বুদ্ধ করতে সকলকে এগিয়ে আসতে হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা