সারাদেশ

মুন্সীগঞ্জে দুই দিনব্যাপী সাহিত্যমেলা শুরু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: এই প্রথমবারের মতো মুন্সীগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী জেলা সাহিত্যমেলা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কালেক্টরেট মাঠে বাংলা একাডেমির সমন্বয়ে ও জেলা প্রশাসকের বাস্তবায়নে মেলার উদ্বোধন হয়।

আরও পড়ুন: ভূতের রূপ নিয়েই আসে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক নূহ_উল_আলম লেলিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কবি ও সাহিত্যিক ঝর্না রহমান, কবি হাসান ফকরী, কবি জাহাঙ্গীর হাবিবউল্লাহ, কবি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

এ মেলায় মুন্সীগঞ্জ জেলার অর্ধশতাধিক কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ গ্রহণ করেন। মেলায় সরকারি ও বেসরকারি ১৩ টি স্টলে বিভিন্ন কবি ও সাহিত্যিকদের বই প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শীলু রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো.আদিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল জুনায়েদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই- হাসান তুহিন প্রমুখ।

আরও পড়ুন: কঙ্গোতে হামলায় নিহত ২৭২

সাহিত্যমেলা নিয়ে কবি হাসান ফকরী বলেন, জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে বাংলা একাডেমির সমন্বয়ে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পৃষ্ঠপোষকতায় মুন্সীগঞ্জে এ সাহিত্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে আমরা অনেক আনন্দিত। এ মেলার মাধ্যমে আমরা একে অপরের সাথে সংযুক্ত হতে পারবো। সাহিত্যকে আরো অনেক দূর এগিয়ে নিতে এই মেলার কোনো বিকল্প নেই।

এ মেলা চলবে আগামী কাল বুধবার রাত পর্যন্ত।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা