সারাদেশ

মাদক ব্যবসায়ীদের জীবন বদলে দিলেন চেয়ারম্যান

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে ২০ জন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে পূণর্বাসন করে তাদের জীবন বদলে দিলেন মোশারফ হোসেন বাদল নামে এক ইউপি চেয়ারম্যান।

আরও পড়ুন: অবিশ্বাস্য জয় পেলো কোরিয়া

তিনি দ্বিতীয় মেয়াদে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব পালন করছেন। ওই ইউনিয়নের তালিকাভুক্ত ২০ মাদক ব্যবসায়ীকে মাদক ব্যবসা থেকে ফেরাতে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেন ওই চেয়ারম্যান। তাদেরকে আর্থিক সাহায্য দিয়ে গত কয়েক মাস ধরে পূণর্বাসন করে পর্যবেক্ষনে রাখেন তিনি। আর্থিক সাহায্য পেয়ে এবং পরিবার পরিজনদের কথা চিন্তা করে চেয়ারম্যানের সাথে মাদক ব্যবসায়ীরা মাদক সেবন ও ব্যবসা না করার চুক্তি করেন।

মাদক ব্যবসায়ীদেরকে সামাজিকভাবে অনেকেই ঘৃণার চোখে দেখেন এবং বয়কট করেন। তাই স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণায় তাদেরকে সহযোগিতা করার জন্য স্থানীয় সমাজপতি, স্কুল, মসজিদ ও মাদ্রাসা কমিটির লোকদের ডেকে তাদেরকে স্বাভাবিক জীবনে চলাফেরা করার সহযোগিতা করতে বলেন। মাদক ব্যবসায়ীদের কথায় আশ্বস্ত হয়ে স্থানীয়রাও তাদেরকে সহযোগিতা করতে থাকেন।

আরও পড়ুন: বিশ্ব প্রতিবন্ধী দিবস

পূণর্বাসিতদের মধ্যে বেশ কয়েকজনের একাধিক কন্যা সন্তানও বিয়ে দিয়েছেন। একাধিক মামলায় জেল খাটার পরও তারা ওই ব্যবসা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তারা অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারী হিসেবে পরিবার, সমাজ ও প্রশাসনের কাছে তারা ঘৃণার পাত্র ছিলেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলার উদ্যোগে গতকাল সকালে মঙ্গলকান্দি ইউপি কার্যালয়ে পূণর্বাসিতদের শপথ ও মাদক বিরোধী গণসচেতনতামূলক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলার উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বাড়িতে বিস্ফোরণ, নিহত ৩

বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরী, সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই অজয় কুমার সাহা, ব্যবসায়ী আমিনুল ইসলাম মিরান, মাস্টার কামাল উদ্দিন প্রমুখ।

এসময় অনুভূতি ব্যক্ত করেন মমিনুল হক ও ভুলু মিয়া। পূণর্বাসিতদের ফুল দিয়ে বরণ করে নেন ইউপি সদস্যরা। মাদক ব্যবসা ও সেবনের সাথে ভবিষ্যতে জড়িত হবেননা বলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলার উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের সাথে শপথ বাক্য পাঠ করেন পূণর্বাসিতরা।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মার্কিন মন্ত্রী

মোশারফ হোসেন বাদল চেয়ারম্যান বলেন, ওই ইউনিয়নে মাদক ও সন্ত্রাস নির্মূলের নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক তিনি কাজ করছেন। মাদক ব্যবসায়ীদের বারবার কারাগারে পাঠানোর পরও তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। পরে তিনি তাদেরকে পূণর্বাসনের উদ্যোগ নেন। তিনি আরো বলেন, চুরি, ডাকাতি সহ সকল অপকর্মের কেন্দ্রবিন্দু হচ্ছে মাদক।

এ মাদক থেকে মঙ্গলকান্দি ইউনিয়নকে মুক্ত রাখতে পারলেই এ ইউনিয়নের সাধারণ মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবেন।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা