সারাদেশ

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বদি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন দুই মহিষের লড়াই চলছে। দেখছেন বহু উৎসুক দর্শক। সেখানে রয়েছেন দেশের আলোচিত ব্যক্তি উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ আবদুর রহমান বদি। হঠাৎ বলোয়ার মহিষ দুটি এগিয়ে আসে এমপি বদির দিকে। কিছু বুঝে উঠার আগেই তার গায়ের উপর যায় মহিষ।

কিন্তু অলৌকিকভাবে বেঁচে যান তিনি। পরে নিজে নিজে উঠে সে স্থান ত্যাগ করেন আলোচিত এমপি বদি। সামাজিক মাধ্যমের ছড়িয়ে পড়ে এক ভিডিওতে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে আজ রোববার (২৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে টেকনাফের সমুদ্র সৈকতে এলাকার মানুষকে বিনোদন দেয়ার জন্য মহিষের লড়াই আয়োজন করে করা হয়। সেখানে লড়াই দেখতে যান আবদুর রহমান বদি। সেখানে এমন ভয়াবহ ঘটনার মুখোমুখি হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত বিপজ্জনক ছিলো। যে তিনি মহিষের নিচে পড়েছিলো তাতে পিষ্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা ছিলো ৮০ভাগ। তবে তিনি অলৌকিকভাবে বেঁচে গেছেন। এমন অলৌকিক ঘটনা নিয়ে এখন পুরো জেলাজুড়ে আলোচনা চলছে।

এই বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও কল ধরেননি সাংসদ আবদুর রহমান বদি।

আবদুর রহমান বদি উখিয়া-টেকনাফ আসনের সাবেক দুইবারের সরকার দলীয় সংসদ সদস্য। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি। তবে তার স্ত্রী শাহীন আকতার দলের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নিজে সাংসদ না হলেও গত চার বছর তিনি পুরোপুরি মাঠে ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা