সারাদেশ

পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে খুন

রাকিব হাসনাত, পাবনা: চাঁদা না দেওয়ায় পাবনায় আব্দুর করিম প্রামানিক (৬৫) নামে একজন পেঁয়াজ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্ত মনি সরদার নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন: ফসলের পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪ টার দিকে শহরতলীর হাজিরহাট পেঁয়াজের আড়তে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম দোগাছী ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত ইমান আলী প্রামানিকের ছেলে। গ্রেপ্তারকৃত মনি আরিফপুর হাজিরহাট এলাকার বাদশা সরদারের ছেলে।

আরও পড়ুন: বুস্টার ডোজ ক্যাম্পেইন শুরু

স্থানীয়রা জানান, প্রতিদিনের মত হাট শেষে পেঁয়াজের আড়ত বন্ধ করে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন নিহত আব্দুল করিম। এমন সময় স্থানীয় মনি নামের একজন গিয়ে টাকা চাদাঁ দাবি করেন। এমন সময় সে একটু পরে দেওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে পকেটে থাকা ধারালো ছুরি বের করে কুপিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে ঘটনাস্থলের একটু পাশেই সে বসে থাকে। স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এমন সময় হাজিরহাট মোড়ে অভিযুক্তকে বসে থাকতে দেখে তাকে গ্রেপ্তারের জন্য গেলে পুলিশকেও ছুরিকাঘাত করতে উদ্যত হয়। পরে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা আরও জানান, এর আগেও হাজিরহাট এলাকায় একাধিক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় হত্যাকান্ডের ঘটনা কিছু প্রভাবশালী মহল মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি দিয়ে করিয়ে থাকেন। এলাকার চাঁদাবাজি ও ব্যবসার আধিপত্য বিষয় নিয়ে পুর্ব থেকে হয়ত দ্বন্দ্ব চলে আসছিলো। সঠিক তদন্ত করে হত্যার বিচার দাবি করেন তারা।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

নিহতের ছেলে মো: ইলিয়াস বলেন, আমার বাবা একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কোনদিন কারও সঙ্গে বিরোধ করত না। আজ সকালও আমাদের জন্য বাড়ার করে দিয়েছেন। ছোট ভাইয়ের জন্য একটি শীতের পোষাকও কিনে দিয়েছিলেন। শুনছি বিকেল ৪ টার দিকে বাবার থেকে মনি নামের একজন চাঁদা দাবি করলে দিতে অস্বীকৃত জানালে বাবাকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। এমন ঘটনায় আমরা তিনভাই একদম এতিম হয়ে গেলাম। বাবা হত্যার ঘটনার সঙ্গে যারা জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন।

বাবা হত্যার সঙ্গে পর্দার আড়ালে থাকা স্থানীয় প্রভাবশালী মহলের লোকজন জড়িত আছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: জঙ্গি শামীমা পাচার, নেপথ্যে যৌনতা

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। রাতের মধ্যে ঘটনার মূল কারণ জানা যাবে। মরদেহ মর্গে ময়নাতদন্তের দেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। পর্দার আড়ালের জড়িত থাকলেও খুঁজে বের করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা