সারাদেশ

ঈশ্বরগঞ্জে গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০৬ গ্রাম পুলিশদের মাঝে পোশাক অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বিদেশিদের বিষয় নয়

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ হাফিজা জেসমিন গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও অন্যান্য সরঞ্জাম তুলে দেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলার মগটুলা ইউনিয়নের চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ, জাটিয়ার ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু,উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল খান সেলিম প্রমুখ।

আরও পড়ুন: চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

১০৬ জন গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জাম এর মধ্যে ছিলো পুরুষদের জন্য শার্ট নীল রঙের ফুল ও হাফ হাতা একটি করে, ফুল প্যান্ট খাকি রং এর ২ টি করে, পুরুষ ও মহিলা উভয়ের জন্য কাপড়ের জুতা মোজা সহ ১ জোড়া করে , ছাতা জন প্রতি ১ টি করে, টর্চ লাইট জন প্রতি ১ টি,ওসোল্ডার ব্যাচ ২ টি, ব্যাল্ট ১ টি, এবং মহিলা গ্রাম পুলিশের জন্য জন প্রতি শাড়ী ২টি, ব্লাউজ ২ টি, পেটিকোট ২ টি করে সকলের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ হাফিজা জেসমিন পোশাক বিতরণের সময় সকল গ্রাম পুলিশদের সঠিক ভাবে দায়িত্ব পালনের জন্য দিক নিদর্শনা দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা