সারাদেশ

জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

নিনা আফরিন, পটুয়াখালী: “মাদক নয়,খেলাধুলায় মিলবে জয়” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: এক যুগ পর বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

আজ ১৩ নভেম্বর রবিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাজী আবুল কাসেম স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন এডভোকেট মোঃ শাহজাহান মিয়া এমপি।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইদুল ইসলাম,সিভিল সার্জন ডাঃ এসএম কবির হাসান,জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর,সাধারণ সম্পাক ভিপি আবদুল মান্নান,প্রেসক্লাব সভাপতি কাজী সামসুর রহমান
ইকবাল,সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স,জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আ ন ম আমিনুল হক মামুন।

বিকেল ৩ টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা ও টুর্নামেন্ট পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। এরপর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মনোগুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। এরপর বেলুন ও ফেষ্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ শাহজাহান মিয়া এমপি বলেন,জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক। তার উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন আগামী প্রজন্ম খেলাধুলার মধ্য দিয়ে সুস্থভাবে বেড়ে উঠুক এটাই তিনি প্রার্থনা করেন।

আরও পড়ুন: করোনায় আরও একজনের মৃত্যু

খেলা দেখতে আসা পটুয়াখালী সবুজবাগ এলাকার মো. ফিরোজ হাওলাদার(৪৩) জানান,এর আগেও স্টেডিয়ামে অনেক টুর্নামেন্ট হয়েছে। তবে আজকের আয়োজন অত্যন্ত পরিপাটি। সুন্দর করে পুরো স্টেডিয়ামকে সাজানো হয়েছে। মাঠের ভেরতে প্রতিটি টিমের জন্য বসার আলাদা আলাদা প্যান্ডেল করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য আলাদা বুথ করা হয়েছে।

পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল জানান,এই প্রথম কোন টুর্নামেন্টে সাংবাদিকদের জন্য আলাদা একটি প্যাভিলিয়ন করা হয়েছে। এটা সকল সাংবাদিকের নজর কেড়েছে। পুরো আয়োজনটি অত্যন্ত গুছানো পরিপাটি হওয়ায় অনেক দর্শক খেলা দেখতে আসবেন বলে জানান তিনি।

আরও পড়ুন: স্বল্পসুদে ঋণ দিচ্ছে সরকার

আগামী ২০ নভেম্বর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় জেলার ৮টি উপজেলা দল অংশ গ্রহণ করবে ।

আজ উদ্বোধনী খেলায় পটুয়াখালী সদর একাদশ ২-১ গোলে রাঙ্গাবালী একাদশকে পরাজিত করে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা