সারাদেশ

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত হলো দিনব্যাপী 'হুমায়ুন মেলা’

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ): নন্দিত কথা সাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৪ তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।

আরও পড়ুন: আমরা ফাইভ-জিতে চলে এসেছি

রবিবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে "হুমায়ূন মেলা"র ফিতা কাটার মাধ্যমে আয়োজনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব রাজিব কুমার সরকার।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় হুমায়ূন আহমেদ কেন্দ্রীয় পাঠক ফোরাম দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে। যার মধ্য দিয়ে ঈশ্বরগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে হুমায়ূন মেলা।মেলার এই আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার পাশাপাশি হুমায়ূন প্রেমিরা সংঙ্গীত, কবিতা আবৃতি, নৃত্য ও হুমায়ূন আহমেদের লেখা পরিবেশন করেন।

এদিকে মেলায় দেয়াল পত্রিকা নির্মাণ, হুমায়ূন-সাহিত্য চরিত্রের মিলন ঘটাতে (হিমু স্টল, মিসির আলী স্টল, রুপা স্টল,শুভ্র স্টল) স্টলে হুমায়ূন পাঠকগণ নিজেদের পছন্দের চরিত্রে সেজে নির্ধারিত স্টলে আসেন। মেলার সৌন্দর্য বৃদ্ধি করতে এদিন উপজেলা চত্বরে নানা রকম শীতকালীন পিঠার পসরা সাজিয়ে বসেছিলো দোকানিরা।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান,পৌর মেয়র আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে এম. ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল হুদা খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল,কবি সাহিত্য ননি গোপাল সরকার, আলোচনা সভা শেষে সংঙ্গীত, কবিতা আবৃতি, নৃত্য ও হুমায়ূন আহমেদের লেখা পরিবেশন করেছেন অনেক গুণীজন। এদিকে দিনব্যাপী হুমায়ূনপ্রেমী ও দর্শনার্থীদের ভিরে মুখরিত ছিলো উপজেলা প্রাঙ্গণ। প্রথমবারের মতো এ আয়োজনকে ঘিরে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরও পড়ুন: ঢাকায় হবে হজযাত্রীদের ইমিগ্রেশন

মেলায় শুভেচ্ছা বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন,জীবনানন্দ দাশ যেমন বলেছিলেন, মানুষের মৃত্যু হলেও ‘মানব বেঁচে রয়’—এই ‘মানব’টি আসলে ‘হয়ে ওঠা’ জরুরি। হুমায়ূন আহমেদ সেই মানব হতে পেরেছেন এবং তাই তাঁর মৃত্যু হলেও তিনি আদতে এখনো ‘বেঁচে’ আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, হুমায়ূন আহমেদ তাঁর কালজয়ী সাহিত্যের মাধ্যমে বাঙালি পাঠককে জাগরিত করছেন এবং তাদের মূল সাহিত্যধারার দিকে ক্রমাগ্রসরে তৎপর আছেন। তাই হুমায়ূন আহমেদ বেঁচে আছেন, তিনি বেঁচে থাকবেন পাঠকের হৃদয়ে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা