পশ্চিম দেওভোগ যেন ব্রাজিলের মহল্লা
সারাদেশ

পশ্চিম দেওভোগ যেন ব্রাজিলের মহল্লা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ বাকি আর এক সপ্তাহ। বিশ্বকাপ ফুটবল ঘিরে বিশ্ব জুড়ে চলছে নানা উম্মাদনা। পিছিয়ে নেই রাজধানীর কাছের মুন্সীগঞ্জ জেলা শহর।

আরও পড়ুন : টেকনাফের সেই জিসান অস্ত্রসহ আটক

এ শহরের ৫ নং ওয়ার্ড পশ্চিম দেওভোগ এলাকা জুড়ে বাড়ি বাড়ি দেয়ালে আঁকা হয়েছে ব্রাজিলের পতাকা। প্রিয় দলের পতাকায় এলাকার প্রতিটি বাড়ির দেয়াল সাঁজাতে পুলকিত হয়েছেন ব্রাজিল ভক্তরা। ওই এলাকার অন্তত অর্ধশত বাড়ি দেয়ালে এখন হলুদ-সবুজের সমারোহ।

এক কথায় পশ্চিম দেওভোগ হয়ে উঠেছে ব্রাজিলের মহল্লা। তবে ব্রাজিল ভক্তরা প্রিয় মাতৃভূমি তথা দেশের জাতীয় পতাকায় একছেন একই সঙ্গে। ব্রাজিলীয় ফুটবলের নান্দনিকতার মতোই প্রিয় দলের পতাকা আঁকায় পেয়েছে নন্দনের ছোঁয়া। প্রিয় দলের পতাকা আঁকতে গিয়ে ফুটবল প্রেমী ভক্ত-সমর্থকরাও সেঁজেছেন হলুদ আর সবুজ রংয়ে।

রোববার (১৩ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, পশ্চিম দেওভোগ এলাকার তালুকদার বাড়ি থেকে বলেরকানি অনির্বান সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রতিটি বাড়ির প্রাচীর দেয়ালে আঁকা হয়েছে ব্রাজিলের পতাকা।

আরও পড়ুন : মাঠজুড়ে শিম ফুলের শোভা, চাষির মুখে হাসির আভা

ওই এলাকার ওয়ালিদ শেখ,ইকরাম শেখ, জিলান, সৌরভ, স্মরণ খান, সোহেল,পিয়াল, সহস্র, গালিব, আল-আমিন, তিব্র, লিজন, হামিম, কেফায়েতুল্লাহ,ছোয়াদ, ছিয়াম, মাহিন, রাহাত, ইমতিয়াজ, সাদ্দাম, সাকিব ও জিসানরা বাড়ি বাড়ি দেয়ালে প্রিয় দলের পতাকা আঁকতে পারদর্শীতার পরিচয় দিচ্ছে। চিত্রশিল্পী না হয়েও তাদের রং তুলিতে সেঁজেছে প্রিয় ফুটবল দলের পতাকা।

এদিকে, শৈশব থেকেই ব্রাজিলের সমর্থক পশ্চিম দেওভোগ এলাকার ইমরুল হাসান সৌরভ (৩০)। সদরের সাব রেজিষ্ট্রার অফিসে কাজ করেন। তবে ফুটবলের প্রতি যেমন প্রেম তেমনই ব্রাজিলের প্রতি তার ভালোবাসা নিখাঁদ।

সৌরভ বলেন, কাতার বিশ্বকাপ মাতাবেন নেইমার। গোটা বিশ্ব দেখতে পাবে ব্রাজিলের নান্দনিক ফুটবল। আর সেই আশা থেকেই নিজ এলাকার বাড়ির দেয়ালে দেয়ালে প্রিয় দলের পতাকা আকাঁর প্রয়াস আমাদের।

আরও পড়ুন : মাইনুল রিমান্ডে, বিপুল অর্থ-সম্পদের সন্ধান!

ব্রাজিল ভক্ত স্মারণ খান বলেন, শৈশবে বড়দের কাছ থেকে কালো মানিক পেলের কথা শুনেছি। যখন বুঝতে শিখেছি তখন থেকেই ব্রাজিলের ফুটবলের প্রেমে পড়েছি। ব্রাজিলের ফুটবল মানেই আবেগ। আর সেই আবেগ থেকেই প্রিয় দলের পতাকা প্রতিটি বাড়ির দেয়ালে তুলে ধরতে চেয়েছি কেবল মাত্র।

এদিকে, একই এলাকার সোহেল মৃধা বলেন, বিশ্বকাপের আনন্দ বর্তমান শহর থেকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে গেছে। ব্রাজিলের বড় পতাকা টাঙিয়ে প্রদর্শন করছি, দলটির প্রতি আমাদের হৃদয়ের ভালোবাসা রয়েছে।

আর এসব ঘটনার মধ্যে দিয়ে দেশ থেকে দেশের দূরত্ব ছাপিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা আর বাঁদভাঙা উচ্ছ্বাস নিয়ে বিশ্বকাপ ফুটবল উন্মাদনার ঢেউ ছড়াচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে।

আরও পড়ুন : পঞ্চগড়ে অগ্নিকাণ্ড : ৭০ দোকান পুড়ে ছাই

বিশ্বকাপ ফুটবলের উম্মাদনা নিয়ে কথা হলো জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপনের সঙ্গে। তিনি বলেন, ব্রাজিল-আর্জেন্টিনা আমরা যাই করি, আমরা পাগল হয়ে যাই। এটা আমাদের আবেগ। আর ওই জায়গা থেকেই আমরা তৃপ্তি খুঁজে পাই।

তিনি আরও বলেন, তবে পতাকা উড়ানো কিংবা পতাকা আঁকার ক্ষেত্রে সবার উর্ধ্বে থাকতে হবে আমাদের জাতীয় পতাকা। আমরা ফুটবল প্রেমী। এসব থেকে আমাদের মধ্যে ফুটবলের মনোভাব তৈরী হয়ে উঠবে। খেলোয়াড় সৃষ্টি হবে। গড়ে উঠবে ভ্রাতৃত্ববোধ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা