টঙ্গীবাড়িতে জগলুল হালদারের চেহলাম অনুষ্ঠিত
সারাদেশ

টঙ্গীবাড়িতে জগলুল হালদারের চেহলাম অনুষ্ঠিত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা জগলুল হালদার ভুতুর চেহলাম অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : মাইনুল রিমান্ডে, বিপুল অর্থ-সম্পদের সন্ধান!

শনিবার (১২নভেম্বর) উপজেলার দিঘীরপাড় এ.সি ইনস্টিটিউশন স্কুল মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে মিলাদ ও গণভোজ আয়োজন হয়।

তিনি গেল ১৭ অক্টোবর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

আরও পড়ুন : মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দোয়া মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় স্মৃতিচারণ করা হয় বর্ষীয়ান নেতার কর্মকান্ডের উপরে। তিনি টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩৫ বছরের রাজনৈতিক ভাবে নেতৃত্ব প্রদান করছেন। হয়েছে একের অধিক বার চেয়ারম্যান। বর্তমানে তার বড় ছেলে মো. আরিফুর রহমান হালদার দীঘিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ছোট ছেলে লুৎফর রহমান হালদার খুকু কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন। তারাও তাদের পিতা মতোই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন : পঞ্চগড়ে অগ্নিকাণ্ড : ৭০ দোকান পুড়ে ছাই

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইন্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল-আসাদ বারেক, সাধারণ সম্পাদক কবির হালদার, মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফছার উদ্দিন ভূইয়া, টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিমা আক্তার, ডা. আবু ইউসুফ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন,কামারখাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন হালদার, মুন্সীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার সহ জেলার বিভিন্ন ইউনিটের রাজনৈতিক নেতাকর্মী বৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা