ছবি: সংগৃহীত
সারাদেশ

১৭ বছর পর ৪ আসামির যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক: জয়পুরহাটে এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ১৭ বছর পর বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মিম-পরীমনির পাল্টাপাল্টি পোস্ট

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূর ইসলাম এ আদেশ দেন। মামলার তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের মৃত কুড়ানোর ছেলে রমজান আলী, তার ছেলে মো. রঞ্জু ও শাহীন আলম এবং একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে হান্নান। রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজা পাওয়া চারজনের মধ্যে একজন অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে, খালাসপ্রাপ্তরা হলেন, একই এলাকার মোস্তফার ছেলে শাহাদত, কোরবান আলীর ছেলে জাহাঙ্গীর এবং সোলায়মান আলীর ছেলে আলীম।

আরও পড়ুন: শিল্প স্বার্থ রক্ষায় কাজ করছে পুলিশ

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৫ ফ্রেব্রুয়ারি জয়পুরহাট সদর উপজেলার ফরিদপুর গ্রামের আলতাফ হোসেনের একমাত্র ছেলে এনামুল হক সন্ধ্যা ৬টার দিকে পার্শ্ববর্তী বজরপুর গ্রামে ভগ্নিপতির বাড়িতে পাওয়ার টিলার নিতে যান। সেখানে থাকার পর ভোররাতে পাওয়ার টিলার পৌঁছে দেবে বলে তার ভগ্নিপতি আবু বকর ভাদসা বাজার পর্যন্ত এনামুল হককে এগিয়ে দিয়ে নিজ বাড়িতে চলে যান।

এদিকে, রাত হলেও এনামুল বাড়ি ফেরেননি। পরদিন ৬ ফেব্রুয়ারি সকালে এনামুলের বাড়ি থেকে প্রায় ৭০০ গজ দূরে এক কৃষক ভোরে মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান চারজন লোক মাঠের মধ্যে কিছু ফেলে দিয়ে চলে যাচ্ছেন। পরে ওই কৃষক সেখানে গিয়ে আলুর ক্ষেতে এনামুল হকের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরেদহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: ফারদিনের বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে

ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জয়পুরহাট থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত সহযোগীদের নামে হত্যা মামলা করেন। মামলাটির তৎকালীন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নুরুল ইসলাম আকন্দ এজাহার নামীয় একজনের নাম বাদ দিয়ে ২০০৫ সালের ৪ মে ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, আদালতে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটির রায় দেওয়া হয়েছে। রায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক। একই মামলার তিন আসামির নামে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। এদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামি রঞ্জু পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা