সারাদেশ

পরিবার পরিকল্পনা কমিটির সভা অনুষ্ঠিত


ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী: নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আপনারা দেশের কথা ভাবুন

বুধবার (২৬ অক্টোবর) বেলা ১২ টায় জেলা প্রশাসক সভা কক্ষে অনুষ্ঠানের আয়োজন করে নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা অফিস।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক একেএম জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নোয়াখালী ইসরাত সাদমিন, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা, নোয়াখালী জনাব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন এর উপদেষ্টা চট্র মেট্রো ও চট্রগ্রাম জেলা পিবিআই পুলিশ পরিদর্শক আবু জাফর মোঃ ওমর ফারুক, ইউএনএফপিএ ফিল্ড অফিসার ডাঃ সাদিয়া সামরিন হৃদি, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের প্যাসিলিটেটর মোঃ ইউসুফ নবীসহ নোয়াখালী জেলার সকল উপজেলার পঃ পঃ কর্মকর্তা ও মেডিকেল অফিসার বৃন্দ।

আরও পড়ুন: বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে ভালো

এসময় জেলা পরিবার পরিকল্পনা অফিসের পক্ষ থেকে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মপুর ইউনিয়নে অবস্থিত কমিউনিটি ক্লিনিকে আর্থিক অনুদানসহসহ যাবতীয় সেবায় সহযোগিতা করার জন্য সুবর্ণ প্রবাসী ফাইন্ডেশন এর উপদেষ্টা আবু জাফর মোঃ ওমর ফারুককে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে আবু জাফর মোঃ ওমর ফারুক সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের কার্যক্রমসহ নানা উন্নয়ন ও আত্নমানবতার সেবায় কার্যক্রমের বিষয়ে বিস্তর আলোচনা করেন এবং অসহায় অবহেলিত মানুষের জন্য বিনামূল্যে স্থায়ী সেবার লক্ষে মোহাম্মপুরে একটি হাসপাতাল তৈরী করার জন্য জেলা প্রশাসকের কাছে ১ একর জায়গা প্রদানের অনুরোধ করেন।

আরও পড়ুন: ডা. জাহাঙ্গীরের চেম্বারে অভিযান

পরিবার পরিকল্পনা বিভাগের এমন উদোগের ভূয়সী প্রশংসা করে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগের বিষয়টি দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন যে নিয়োগ প্রক্রিয়া শতভাগ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই হবে ইনশাআল্লাহ। এ বিষয়ে কোন ষড়যন্ত্র হলে, কেউ ষড়যন্ত্র করতে চাইলে, কোন চাকরি প্রত্যাশী প্রতারণার স্বীকার হলে জেলা প্রশাসক মহোদয়কে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য, নিয়োগ প্রক্রিয়া কোন ধরনের ব্যত্যয় ঘটলে তিনি কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা