সারাদেশ

সিত্রাং মোকাবেলায় পটুয়াখালী জেলা দুর্যোগ ব্যবস্থাপনার সভা

নিনা আফরিন ,পটুয়াখালী : ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় পটুয়াখালী জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : প্রবাসী বাবাকে খুন করল ছেলে

রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। সভায় পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নান সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, বিভিন্ন দপ্তর প্রধানগন, গনমাধ্যম কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠেনর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জেলায় ৭০৩ টি সাইক্লোন শেল্টার ও ব্যাবহারযোগ্য ২৬ টি মুজিব কিল্লা বিদ্যুৎ ও সুপেয় পানি সহ প্রস্তুত রাখা হয়েছে বলে জানান। তিনি প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম গঠন, দরকারি ঔষধের ব্যাবস্থা রাখা, পর্যাপ্ত শুকনো খাবার সংগ্রহ, অরক্ষিত ও দুর্বল বেড়িবাঁধ জরুরি মেরামত, সকল মানুষের কাছে সতর্ক বার্তা পৌঁছে দিয়ে তাদেরকে সতর্ক করা, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবদের প্রস্তুত রাখা, জরুরী সড়ক মেরামত, প্রতিটি উপজেলা ও জেলায় নিয়ন্ত্রন কক্ষ প্রস্তুত রাখার জন্য বিভিন্ন দপ্তর প্রধানকে নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে বিদ্যুৎ বিভাগকে পর্যাপ্ত লোকবল সহ ক্ষয় ক্ষতি মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানান তিনি। যাতে কোন কারনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে দ্রুত সময়ের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা যায়।

পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, পুলিশ দুর্যোগকালীন সময়ে সচেতনতামূলক প্রচারনা, জনসাধারনের নিরাপত্তা প্রদান ও উদ্ধার কাজে সার্বিক সহযোগীতা করবে। এছাড়া নিজস্ব সক্ষমতা অনুযায়ী করোনাকারীন সময়ের মতো মানবিক সহায়তা প্রদান করবে।

পর্যাপ্ত পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় ঔষধ নিয়ে প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে মেডিকেল টিম থাকবে বলে সভায় নিশ্চিত করেছেন সিভিল সার্জন এস.এম. কবির হাসান।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন জানান, সাম্ভব্য দুর্যোগ মোকাবেলায় পটুয়াখালী ও কলাপাড়া সার্কেলের আওতায় লোকবলসহ ১০ হাজার জিও ব্যাগ নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় পাঠানো হয়েছে।

আগামীকাল উপজেলাগুলোতে সভা করে জনগনকে সর্তক করার জন্য মাইকিং করা হবে বলে সভা থেকে জানানো হয়। জরুরী পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত নগদ টাকা,শুকনা খাবার জেলা প্রশাসনের হাতে রয়েছে বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা