খালেদাকে ক্ষমতার মসনদে বসতে দেয়া হবে না
সারাদেশ
৮নং ওয়ার্ডের ২নং ইউনিট আ’লীগের কাউন্সিল সম্পন্ন

খালেদাকে ক্ষমতার মসনদে বসতে দেয়া হবে না

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার পৌর আওয়ামী লীগের আওতাধীন ৮নং ওয়ার্ডের ২নং ইউনিটের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : খুলনায় আ’লীগের বিশাল শোডাউন

শুক্রবার (২১ অক্টোবর) বিকালে বৈদ্যঘোনায় অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।

বক্তব্যে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রম্নতি অনুযায়ী এ দেশকে একটি সুখী—সমৃদ্ধ দেশে পরিণত করেছে। তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছেন। রাজারকারদের শাস্তি দিয়েছেন। সারা পৃথিবীতে বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : বিএনপির ব্যর্থতা ছাড়া কিছুই নেই

কিন্তু আজ খালেদা ও তারেক রহমান দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। নানা ধরণের বিভ্রান্তিমূলক কথা বলছেন। খালেদা—তারেককে এ দেশের ক্ষমতার মসনদে আর বসতে দেওয়া হবে না।

তাই প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।”

আরও পড়ুন : সরকার সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছে

হারুনুর রশীদের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রাজ বিহারী দাশ, পৌর আওয়ামী লীগ নেতা আসিফুল মওলা, ডাঃ পরিমল কান্তি দাশ, মীর কাশেম কন্ট্রাক্টর, শুভ দত্ত বড়–য়া, জেলা মহিলা আওয়ামী লীগের সহ—সভাপতি দীপ্তি শর্মা ও ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন।

এসময় উপস্থিত ছিলেন ডাঃ মাওলানা মোহাম্মদ ছমিউল্লাহ, আবদুল মালেক মানিক, মোহাম্মদ শাওন, নাছির উদ্দিন প্রমূখ।

আরও পড়ুন : সভাপতি-সম্পাদক স্থায়ী বহিষ্কার

পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর রাজবিহারী দাশের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে ৮নং ওয়ার্ডের ২নং ইউনিট আওয়ামী লীগের নতুন সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান ও ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমান উল্লাহকে মনোনীত করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা